নজরবন্দি ব্যুরো: নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করেছে।এরমধ্যেই কলকাতা পুলিশের তিন আধিকারিক নাকি পোস্টাল ব্যালটে কারচুপি করার চেষ্টা করছেন!তাতে সামিল আছেন আরও অনেকে। বিজেপির একটি প্রতিনিধিদল এমনই অভিযোগ তুলে কলকাতার নগরপাল সৌমেন মিত্রকে চিঠি লিখল।
আরও পড়ুনঃ ভ্যাকসিনে বিকল্প বাছতে পারবেন না সুপ্রিম কোর্টের বিচারপতিরা, স্পষ্ট নির্দেশিকা কেন্দ্রের।


নির্দিষ্টভাবে ওই তিনজন পুলিশ আধিকারিকের নামও উল্লেখ করা হয়েছে। আজ সোমবার সকালে লালবাজারে যান রাজ্যসভার সাংসদ স্বপন সাংসদ, শিশির বাজোরিয়া এবং সব্যসাচী দত্ত। বিজেপির পক্ষ থেকে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি লিখে দাবি করা হয়, ‘ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে সর্বস্তরের পুলিশ আধিকারিকদের থেকে আধার কার্ড এবং ভোটার কার্ডের ফোটোকপি জোগাড় করছেন ইন্সপেক্টর শান্তনু সিনহা বিশ্বাস, সাব-ইন্সপেক্টর তপন কুমার মাইতি এবং সাব-ইন্সপেক্টর বীজিতাশ্ব রাউত।’
তাতে অন্যান্যরাও যুক্ত আছেন বলে অভিযোগ করা হয়েছে। বিজেপির প্রতিনিধিদের অভিযোগ, পুলিশ আধিকারিকদের পোস্টাল ব্যালটে জোগাড় করে ‘প্রক্সি’ ভোট দেওয়ার জন্যই সেই কাজ করা হচ্ছে।যা চূড়ান্ত নিয়মবহির্ভূত কাজ এবং কারও ভোট দেওয়ার মৌলিক অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে।
এছাড়া দাবি তোলা হয়েছে,তদন্ত না শেষ হওয়া ওই তিন আধিকারিককে সাসপেন্ড করে দেওয়ারও। একইসঙ্গে বিজেপির প্রতিনিধিদের তরফে দাবি করা হয়েছে, গত ১৩ ফেব্রুয়ারি উত্তীর্ণতে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির উপস্থিতিতে কয়েকজন পুলিশ আধিকারিককে তৃণমূলের প্রতি আনুগত্য প্রকাশ করতে দেখা গিয়েছে।









