Weather Update: মঙ্গলবার দুই বঙ্গে বিক্ষিপ্ত কালবৈশাখী, বুধবার থেকে বাড়বে গরম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বসন্তের অকাল বৃষ্টিতে কয়েকদিন ধরে ভিজেই চলেছে কলকাতাসহ একাধিক জেলা। ফের আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিল কালবৈশাখীর, আজ দুই বঙ্গে বিক্ষিপ্ত কালবৈশাখীর দেখা মিলবে। এর পরেই তাপমাত্রা বাড়বে হুহু করে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

আরও পড়ুনঃ বাংলার নায়ক বাংলা উচ্চারণ পারে না! মহানায়ক নয় মোয়ানায়ক, ব্যাঙ্গ সুদিপ্তার

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে আজ থেকেই বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে  দমকা ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গে। পশ্চিম হিমালয়ের উপর সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার ফলে  হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, লেহ লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ সহ রাজধানী দিল্লিতেও ভারী বৃষ্টি হওয়ার ও পূর্বাভাস রয়েছে।

Weather
মঙ্গলবার দুই বঙ্গে বিক্ষিপ্ত কালবৈশাখী, কাল থেকে গরম বাড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতাতেও আজ আকাশ সকাল থেকেই মেঘলা, বেলা বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণ ও বেড়েছে, বিকেলেদের দিকে কালবৈশাখীর পূর্বাভাস ও দিল হাওয়া অফিস।

মঙ্গলবার দুই বঙ্গে বিক্ষিপ্ত কালবৈশাখী, কাল থেকে গরম বাড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

Night temp increases to 20.8°C; weather to remain cloudy in Pune over the  next few days - Hindustan Times

পাশাপাশি দিঘাতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সমুদ্রে উত্তাল ঢেউ ও থাকবে, সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত। এর পাশাপাশি আবহাওয়া দফতরের পূর্বাভাস কাল থেকেই বাড়তে পারে গরম, স্বস্তির বৃষ্টি এবার শেষ মাত্রা ছাড়া পারদ বাড়ার পালা এবার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর