Weather update: বদল আসবে আবহাওয়াতে! পুজোর মুখেই স্বস্তির খবর দিল হাওয়া অফিস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিগত কয়েকদিন ধরে বাংলা জুড়ে তাণ্ডব চালাচ্ছিল বৃষ্টি। তবে গতকাল অর্থাৎ শুক্রবার থেকেই কিছুটা শান্ত ছিল পরিস্থিতি। তবে আজ-কালও বৃষ্টির দেখা মিলবে বঙ্গে? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ অর্থাৎ শনিবার থেকেই বদল আসবে আবহাওয়াতে। অর্থাৎ পুজোর মুখেই স্বস্তির খবর দিল হওয়া অফিস।

আরও পড়ুন: বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে ED-র নজর পড়তেই অসুস্থ রণবীর! একাই পৌঁছে গেলেন ক্লিনিকে

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের দিকে সরে যাবে। আর এই পথেই সে ধীরে ধীরে শক্তি ক্ষয় করবে। যার জেরেই এ রাজ্যে কমবে বৃষ্টির দাপট। তবে আজ শনিবারও রাজ্যের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

বদল আসবে আবহাওয়াতে, কি জানাল হওয়া অফিস

জানা গিয়েছে, কলকাতায় বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ার কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গে আজও মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও বৃষ্টির হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।

বদল আসবে আবহাওয়াতে, কি জানাল হওয়া অফিস

তবে উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলা গুলিতে রবিবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিওবা দক্ষিণবঙ্গে শনিবার থেকে ধীরে ধীরে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবারের পর আবহাওয়ার আরও উন্নতি হবে। কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার ও রবিবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বদল আসবে আবহাওয়াতে, কি জানাল হাওয়া অফিস

বদল আসবে আবহাওয়াতে, কি জানাল হওয়া অফিস

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর