আজ তারকা পতনের বর্ষপূর্তি, এখনো অধরা সুশান্তের মৃত্যুর প্রকৃত কারণ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ তারকা পতনের বর্ষপূর্তি, এখনো অধরা সুশান্তের মৃত্যুর প্রকৃত কারণ। আজ থেকে ঠিক এক বছর আগে দিনটা ছিল ১৪ জুন ২০২০। হঠাৎই সংবাদ শিরোনামে উঠে আসে সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর খবর। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন সুশান্ত। মুম্বইয়ে তাঁর ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছিল দেহ। তদন্তে নামে মুম্বাই পুলিশ। তদন্ত করে তারা জানিয়ে দেন হতাশা বা ডিপ্রেশনে ভুগছিলাম সুশান্ত তাই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

আরও পড়ুনঃ দুই সেটে পিছিয়ে থেকে ফরাসি ওপেন জয়, রাফা-রজারের মাত্র এক ধাপ দূরে ‘জোকার’।

কিন্তু সুশান্ত আত্মহত্যা করেছে একথা কোনোভাবেই মেনে নিতে চাননি তার পরিবার এবং গোটা পৃথিবী ব্যাপী তার ফ্যান। মধ্যবিত্ত পরিবারের ছেলে সুশান্ত ৷ মেধাবি ছাত্র হলেও বেছে নেন অভিনয় জগত ৷ ‘পবিত্র রিস্তা’ সিরিয়ালের হাত ধরে টেলি ইন্ডাস্ট্রিতে তাঁর পদার্পন । সেখান থেকেই বড় পর্দায় আগমন ৷ প্রথম সিনেমা ”কাই পোচে”তে জয় করে নেন সহস্র মানুষের মন ৷ তারপর থেকেই শুরু লাগামহীন যাত্রার ৷ কেদারনাথ , পিকে, ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সি , এম এস ধোনি, ছিছোরে ইত্যাদির মতো মেগা হিট সিনেমা ৷ তাই ভক্তদের মনে একটাই প্রশ্ন যার ঝুলিতে অসংখ্য হিট সিনেমা সে কখনও হতাশায় ভুগতে পারে না ৷ সত্যিই কি আত্মহত্যা করেন সুশান্ত ?

নাকি বলিউডের স্বজন-পোষন নীতিতে তলিয়ে যায় তাঁর প্রতিভা, সেই প্রশ্নের উত্তর আজও অধরা ৷ আজ এক বছর পূর্ণ হল তার মৃত্যুর। আর সেই কারণেই তাঁর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতাএবার সুশান্তের মৃত্যুবার্ষিকীতে ফের খবরে । আজ সুশান্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাড়িতে পুজো করলেন অঙ্কিতা। তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। যাতে দেখা যাচ্ছে পুজোর যজ্ঞ চলছে। আর এটা দেখেই তৈরি হয়েছে এমন ধারণা। উল্লেখ্য সুশান্তের এই মৃত্যু যখন মেনে নিতে পারেনি তার ফ্যানেরা তার আত্মীয় পরিজন তখন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে শুরু হয় জাস্টিস ফর সুশান্ত। অবশেষে তার মৃত্যু তদন্তে নামে সি বি আই।

তদন্তে নেমে এই বেশ কিছু সন্দেহজনক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন আজ একবছর এখনো অধরা সুশান্তের মৃত্যুর আসল কারণ কি যদি আত্মহত্যা আত্মহত্যা হয় তবে এর পিছনে কি কেউ ছিলেন? আর যদি হত্যা হয় তবে তার হত্যাকারী কে? এই দুই প্রশ্ন নিয়েই কেটে গেলো একটি বছর এখনো অধরা তার মৃত্যুর প্রকৃত কারণ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন