নজরবন্দি ব্যুরো: দুই সেটে পিছিয়ে থেকে ফরাসি ওপেন জয়, রাফা-রজারের মাত্র এক ধাপ দূরে ‘জোকার’। পরপর দু সেটে পিছিয়ে থেকেও ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হলেন জোকোভিচ। এই নিয়ে দ্বিতীয় বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন তিনি। ফাইনালে স্টেফানোস সিসিপাসকে ৫ সেটের লড়াইয়ে পরাস্ত করেন জকোভিচ।
আরও পড়ুনঃ বৃহত্তম ব্যাঙ্কের মানবিক সিদ্ধান্ত, এবার করোনা চিকিৎসার ক্ষেত্রে ঋণ দেবে এসবিআই।
খেলার ফলাফল ৬-৭ (৬-৮), ২-৬,৬-৩,৬-২,৬-৪ সিসিপাসকে হারিয়ে দেন। ফরাসি ওপেনে দ্বিতীয়বার জয়ী হওয়ার পাশাপাশি রেকর্ডও গড়লেন জকোভিচ। তিনি প্রত্যেকটি গ্র্যান্ডস্ল্যাম প্রতিযোগিতা অন্তত দু’বার করে জেতার কৃতিত্ব অর্জন করলেন । এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন রয় এমার্সন এবং রড লেভারের। এবার সেই তালিকায় যুক্ত হল জকোভিচের নাম। এখনও পর্যন্ত ১৯ টি গ্র্যান্ডস্লাম জিতেছেন তিনি। সামনে এখন দুই মহাতারকা রজার ফেডেরার ও রাফায়েল নাদাল। দুজনের কাছেই রয়েছে ২০ টি করে গ্র্যান্ডস্লাম। এবার দেখার ব্যাপার এটাই কবে কোন প্রতিযোগিতায় রজার-রাফাকে পেছনে ফেলেন জোকোভিচ।
দুই সেটে পিছিয়ে থেকে ফরাসি ওপেন জয়, রাফা-রজারের মাত্র এক ধাপ দূরে ‘জোকার’। নাকি ফের গ্র্যান্ডস্ল্যাম পকেটে পুরে রাফা বা রজারের মধ্যে কেউ লিড নিয়ে নেন। তবে রেকর্ড যাই হোক তিন মহাতারকার এই লড়াই বছরের পর বছর দেখতে পাওয়ার জন্য নিজেদের ভাগ্যবান মনে করছেন টেনিসপ্রেমীরা। আপাতত ফ্রান্সের লাল মাটি ‘জোকার’ময়।



