Abhishek Banerjee -কে দেখে মাঝরাস্তায় তৃণমূল কর্মীদের বিক্ষোভ, ঘরোয়া কোন্দলের প্রতিফলন মালদহে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তৃণমূলের নবজোয়ার কর্মসূচি উপলক্ষে এই মুহুর্তে মালদহে উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মাণিকচক থেকে ইংরেজবাজারের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে তাঁর সভায় উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু Abhishek Banerjee -কে দেখে মাঝরাস্তায় তৃণমূল কর্মীদের বিক্ষোভ শুরু হয়। যা নিয়ে হুলুস্থুল পরে যায় গোটা এলাকায়।

আরও পড়ুনঃ Copter Crash: দুর্ঘটনা কাশ্মীরে, ভেঙে পড়ল ভারতীয় সেনার কপ্টার

জানা গেছে, অন্যান্য জায়গায় মত এখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতারা। সেইমতো রাস্তায় পাশেই ভিড় জমিয়েছিল তৃণমূলের কর্মী সমর্থকরা। কর্মীদের দেখে গাড়ি থেকে নেমে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। Abhishek Banerjee -কে দেখে মাঝরাস্তায় তৃণমূল কর্মীদের বিক্ষোভ, একাধিক অভিযোগ তুলে ধরেন তাঁরা। তাঁদের অভিযোগ, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান লক্ষ লক্ষ টাকা দুর্নীতির সঙ্গে যুক্ত। তাঁদের এবারে প্রার্থী যেন না করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের সঙ্গে কথা বলে সেখান থেকে বেরিয়ে যান।

Abhishek Banerjee -কে দেখে মাঝরাস্তায় তৃণমূল কর্মীদের বিক্ষোভ, ধুন্ধুমার পরিস্থিতি

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনও অবধি ঘোষণা না হলেও সমস্ত রাজনৈতিক দলগুলির অন্দরে প্রস্তুতি শুরু হয়েছে। সেইমতো পঞ্চায়েতে প্রার্থী নির্বাচন করতে ও জনমত আদায়ের জন্য তৃণমূলের নবজোয়ার কর্মসূচির ডাক দিয়েছেন অভিষেক। দলের বিরুদ্ধে যে বিরাট অভিযোগ উঠেছে, সেই অভিযোগকে প্রতিহত করতেই এটা তৃণমূলের উদ্যোগ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। মালদহে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। য নিয়ে আলাদা করে বেড়েছে মালদহের রাজনৈতিক উত্তাপ।

Abhishek Banerjee -কে দেখে মাঝরাস্তায় তৃণমূল কর্মীদের বিক্ষোভ, ধুন্ধুমার পরিস্থিতি

Abhishek Banerjee -কে দেখে মাঝরাস্তায় তৃণমূল কর্মীদের বিক্ষোভ, ধুন্ধুমার পরিস্থিতি

গোপন ব্যালট ভোটকে কেন্দ্র করে এর আগে একাধিক জায়গায় অশান্তির খবর মিলেছে। এবার দলের সেকেণ্ড ইন কম্যান্ডকে পেয়ে ক্ষোভ দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের নেতারাই। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ধরনের ঘটনা তৃণমূলের অস্বস্তি বাড়াবে না তো। যদিও রাজনৈতিক মহলের বক্তব্য, মালদহ জেলায় ঘরোয়া কোন্দলে জেরবার তৃণমূল। তারই প্রতিফলন দেখা গেল এদিন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর