বালুরঘাটে শাসক দলে ভাঙন, সুকান্তের হাত ধরে বিজেপিতে তৃণমূলের বুথ সভাপতি-সহ অনেকে

Lok Sabha Election 2024: আজ, শুক্রবার থেকে শুরু হল লোকসভা নির্বাচনের প্রথম দফা। যদিও বালুরঘাটে ভোটগ্রহণ দ্বিতীয় দফায়। ২৬ তারিখ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ, শুক্রবার থেকে শুরু হল লোকসভা নির্বাচনের প্রথম দফা। যদিও বালুরঘাটে ভোটগ্রহণ দ্বিতীয় দফায়। ২৬ তারিখ। এই ভোটের মাত্র এক সপ্তাহ আগে সেখানেরই বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন বালুরঘাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বুথ সভাপতি রঞ্জিত সরকার-সহ প্রায় ৩০-৪০ জন জোড়াফুল কর্মী।

আরও পড়ুন: প্রথম দফায় নজির গড়ল বাংলা, দেশের মধ্যে সর্বোচ্চ ভোটদান এরাজ্যে, বিকেল ৫ টা পর্যন্ত কোথায় কত?

২০১৯ সালের লোকসভায় বালুরঘাট কেন্দ্র থেকে জিতে প্রথমবারের জন্য সাংসদ হন সুকান্ত মজুমদার। এবার তাঁর বিপরীতে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। ফলে, লড়াই জোরদার। যদিও সেক্ষেত্রে এগিয়ে থাকছেন সুকান্ত মজুমদারই। কারণ, দীর্ঘদিনের দিনাজপুরবাসীর যে রেলের দাবি ছিল, তা পূরণ করেছেন তিনি।

পাশাপাশি, রাজ্য সভাপতি পদে থাকায় তাঁর ওপর বাড়তি একটা শ্রদ্ধা রয়েছেই কর্মীদের মধ্যেও। নিজেও সংগঠনকে মজবুত করার দিকেই জোর দেন সুকান্ত। প্রচারে জেলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত চষে ফেলেছেন অতিমধ্যেই, অনেকবার।

বালুরঘাটে শাসক দলে ভাঙন, সুকান্তের হাত ধরে বিজেপিতে তৃণমূলের বুথ সভাপতি-সহ অনেকে
বালুরঘাটে শাসক দলে ভাঙন, সুকান্তের হাত ধরে বিজেপিতে তৃণমূলের বুথ সভাপতি-সহ অনেকে

তবে, মিত্র পরিবারের একটা প্রভাব রয়েছেই বালুরঘাটের রাজনীতিতে। একুশের বিধানসভায় ৭টি বিধানসভার মধ্যে ৪টি-তে এগিয়ে ছিল তৃণমূল। তবে, এবার লোকসভার আগেই তৃণমূলের বুথ সভাপতি যোগ দিলেন বিজেপিতে।

বালুরঘাটে শাসক দলে ভাঙন, সুকান্তের হাত ধরে বিজেপিতে তৃণমূলের বুথ সভাপতি-সহ অনেকে

এই যোগদান প্রসঙ্গে সুকান্ত বলেছেন, “নরেন্দ্র মোদীর কাজ দেখেই এনারা বিজেপি পরিবারের সদস্য হলেন। বালুরঘাট শহরে বিজেপির শক্তি আরও বৃদ্ধি পাবে।”

বালুরঘাটে শাসক দলে ভাঙন, সুকান্তের হাত ধরে বিজেপিতে তৃণমূলের বুথ সভাপতি-সহ অনেকে

বালুরঘাটে শাসক দলে ভাঙন, সুকান্তের হাত ধরে বিজেপিতে তৃণমূলের বুথ সভাপতি-সহ অনেকে

যোগ দিয়ে রঞ্জিত সরকার বলেছেন, “তৃণমূল আমাদের যোগ্য সম্মান দেয়নি। রেলের উন্নয়নের ক্ষেত্রে সুকান্ত মজুমদারের অবদান রয়েছে। আমরা আগামী দিনে বিজেপিকে আরও শক্তিশালী করতে চাই।” যদিও এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তাঁদের মতে, এই নেতা বা কর্মীরা আগে থেকেই বিজেপির হয়ে কাজ করতেন!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন