নজরবন্দি ব্যুরোঃ রামপুরহাটের বগটুই গ্রামের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার আঁচ গিয়ে পড়ল সংসদে। রামপুরহাটের ঘটনায় উত্তাল সংসদ। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুনঃ Rampurhat: বগটুইকাণ্ডে আরও ১২ জন পুলিশকর্মীকে ক্লোজড, রয়েছে ডিআইবি এবং সিভিক ভলেন্টিয়ার


বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, কিছুদিন আগে তৃণমূলের এক উপপ্রধানকে হত্যা করা হয়েছে। তার বদলা নিতে ৫ টি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আগুন লাগা অবস্থায় যাতে কেউ বাড়ির বাইরে বের না হতে পারে সেজন্য বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। শিশু মহিলা সহ ১২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের বক্তব্য, এখনও ২০ জন নিখোঁজ। পুলিশের সামনে এই ঘটনা ঘটেছে। গত ১ সপ্তাহে পশ্চিমবঙ্গে ২৬ জনের মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনের পরে এখনও বিরোধীদের ওপর হামলা লেগেই রয়েছে। কিছুদিন আগেই এক বিজেপি সাংসদের ওপর হামলা চলে। গোটা ঘটনায় কেন্দ্রীয় তদন্তের আবেদন জানিয়েছেন তিনি।
রামপুরহাটের ঘটনায় উত্তাল সংসদ, শাসক দলের বিরুদ্ধে সরব সুকান্ত মজুমদার

পাল্টা তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, এটি কোনও রাজনৈতিক সংঘর্ষ নয়। পারিবারিক বিবাদের কারণে এই ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে ঘটনার তদন্ত চলছে। ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। আজই এবিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলতে চান বলে সংসদে জানিয়েছেন কলকাতা উত্তরের সাংসদ। গোটা বিষয় সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবগত ক্রা হবে।









