নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছিল ইডি। কিন্তু পুরাতন একটি মামলায় খুনের হুমকির অভিযোগে এবার তাঁকে ৭ দিনের হেফাজতে নিল পুলিশ। অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে ২০২১ সালের বালিগিরি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিবঠাকুর মণ্ডলকে মারধরের অভিযোগ উঠল। অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ করেছেন শিবঠাকুর। এবার তাঁকে সাসপেণ্ডের কথা ভাবছে দল।
আরও পড়ুনঃ Asansole Tragedy: চৈতালি তিওয়ারির বাড়িতে উপস্থিত পুলিশ, দেখা না পেয়ে ফিরে গেলেন অফিসাররা


শিবঠাকুরের অভিযোগ, জোর করে তাঁর বিরুদ্ধে অনাস্থা এনে তাঁকে সরিয়ে দেন অনুব্রত। কিন্তু ৬ মাস পরে ফের পঞ্চায়েত প্রধান হন তিনি। শিবের কথায়, দল ছাড়ার কথা অনুব্রতর কানে পৌঁছতেই তাঁকে দুবরাজপুর পার্টি অফিসে ডেকে পাঠানো হয়। দলে সম্মান না পেয়ে দল ছাড়ার কথা বলতেই অনুব্রত তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ। তাহলে এত দিন পর অভিযোগ কেন? শিবঠাকুরের বক্তব্য, অনুব্রত বাইরে থাকলে এই সাহস হত না। এখন জেলে রয়েছে বলেই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে। অভিযোগ করার পরেও নিজের নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছেন। এমনটাই জানিয়েছেন শিবঠাকুর।

তৃণমূল সূত্রে খবর, এবার ওই প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিবঠাকুরের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। এমনটাই ব্যবস্থা নিতে চলেছেন তৃণমূলের বীরভূম জেলার সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়। সূত্রের খবর, জেলা সহ-সভাপতি অনুব্রতর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ অত্যন্ত নিন্দনীয়। দল শিবঠাকুরকে সাসপেণ্ড করবে। সেই প্রক্রিয়া এখন থেকেই শুরু করে দিয়েছে তৃণমূল।
অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ করেছেন, বিরাট পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল

গত ১১ অগাস্ট থেকে গরু পাচার মামলায় জেল হেফাজতে রয়েছে অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই তাঁকে হেফাজতে নিয়েছে ইডি। অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করতে চায় তদন্তকারী সংস্থা। সোমবার সেই প্রশ্নের জট কাটে। অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেয় আদালত। ইতিমধ্যেই অর্ডারের নথি আসানসোল সংশোধনাগারে এসে পৌঁছানোর কথা। কিন্তু তার আগেই অনুব্রতকে পুরানো মামলায় হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।









