নেতাজীর মুর্তিতে মাল্যদান ঘিরে উত্তপ্ত ভাটপাড়া, চলল গুলিও, মোতায়েন র‍্যাফ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নেতাজীর জন্মদিবসে নেতাজীর মুর্তিতে মাল্যদান ঘিরে উত্তপ্ত ভাটপাড়া উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া। বিজেপি সাংসদ অর্জুন সিংকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ উঠেছে। পাল্টা কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে বিজেপি সাংসদের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে র‍্যাফ। 

আরও পড়ুনঃ নেতাজীর জন্মদিবসে জাতীয় ছুটির দাবীতে ফের সরব মমতা, জুড়লেন বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে নেতাজীর মুর্তিতে মাল্যদানের জন্য উপস্থিত হন ভাটপাড়ার বিজেপি সাংসদ পবন সিং। সেই সময় পবনের সঙ্গে বচসা বাধে তৃণমূল কর্মী-সমর্থকদের। খবর পেয়েই দ্রুত ছুটে আসেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এমনকি তাঁকে ঘিরে ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ।

পাল্টা তৃণমূলের অভিযোগ, নিরাপত্তারক্ষীদের নিয়ে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালান বিজেপি সাংসদ অর্জুন সিং। এমনকি তাঁর নিরাপত্তারক্ষীরা গুলি চালান বলে অভিযোগ।

নেতাজীর মুর্তিতে মাল্যদান ঘিরে উত্তপ্ত ভাটপাড়া, তৃণমূল-বিজেপি সংঘর্ষ 

নেতাজীর মুর্তিতে মাল্যদান ঘিরে উত্তপ্ত ভাটপাড়া, তৃণমূল-বিজেপি সংঘর্ষ 
নেতাজীর মুর্তিতে মাল্যদান ঘিরে উত্তপ্ত ভাটপাড়া, তৃণমূল-বিজেপি সংঘর্ষ

সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ, তৃণমূল ভাটপাড়াকে অশান্ত করার চেষ্টা করছে। গুণ্ডামি করার চেষ্টা করছে। তার কারণেই এই ঘটনা ঘটেছে। এমনকি তাঁর নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন