Panchayat Election: পঞ্চায়েতের আগে কঠোর তৃণমূল, অভিষেকের বার্তার পর বাড়ছে বহিষ্কারের তালিকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের বাকি আর কয়েকদিন। বাংলার শাসক দল ইতিমধ্যেই প্রচারের ময়দানে নেমে পড়েছে। নবজোয়ার কর্মসূচিতে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছিলেন দলের বিরোধিতা করা যাবে না। কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে তৃণমূলের একাধিক নেতা টিকিট না পেয়ে নির্দলে নাম লিখিয়েছেন। মনোনয়ন পর্ব শেষ হতেই বড় পদক্ষেপ নিল শাসক দল। বিভিন্ন জেলায় বহিষ্কার করা হচ্ছে বহু নেতাকে।

আরও পড়ুন: রিল দেখা হয়? মেট্রোতে উঠে পড়ুয়াদের সাথে মস্করা প্রধানমন্ত্রীর

তৃণমূলের বহু সদস্য দলের প্রতীক না পেয়ে নির্দল হয়ে আসন্ন পঞ্চায়েত ভোটে লড়ছিলেন। ২৭ জন তৃণমূল নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়। তৃণমূল শ্রমিক সংগঠনের অঞ্চল সভাপতি থেকে শুরু করে বিদায়ী পঞ্চায়েত প্রধানের নামও তালিকায় আছে। আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় জানান, তারকেশ্বর ব্লকে ৮ জন ও আরামবাগ ব্লকে ১৯ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়বে বলে জানায় জেলা সভাপতি। সূত্রে খবর, এখনও পর্যন্ত বীরভূমে ১৫ জন, হুগলিতে ২৫ জন, ঝাড়গ্রামে ১৪ জন, হাওড়ায় ১৩ জন, মুর্শিদাবাদে ২৫ জন, পশ্চিম মেদিনীপুর ঈবং পূর্ব মেদিনীপুরে যথাক্রমে ৩৯ জন ও ৪৩ জনকে বহিষ্কার করা হয়।

পঞ্চায়েতের আগে কঠোর তৃণমূল, অভিষেকের বার্তার পর বাড়ছে বহিষ্কারের তালিকা
পঞ্চায়েতের আগে কঠোর তৃণমূল, অভিষেকের বার্তার পর বাড়ছে বহিষ্কারের তালিকা

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তমলুকে ১১ টি পঞ্চায়েত সমিতির ৪৩ জনকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ, তৃণমূলের নেতা হয়েও পঞ্চায়েতে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র তমলুকে তৃণমূলের পার্টি অফিসে সাংবাদিক বৈঠকে এই তালিকা প্রকাশ করেন। তিনি জানিয়েছিলেন,”প্রার্থী না হতে পেরেই অনেকে নির্দল প্রার্থী হয়ে প্রচার করছেন। দলের গুরুত্বপূর্ণ নেতা হয়েও কেউ কেউ নির্দল প্রার্থীর সমর্থনে প্রচারে পা মিলিয়েছেন। রাজ্যস্তর থেকেই বহিষ্কারের একটি তালিকা পাঠানো হয়েছে।”

পঞ্চায়েতের আগে কঠোর তৃণমূল, অভিষেকের বার্তার পর বাড়ছে বহিষ্কারের তালিকা

শুক্রবার বীরভূমে আরও ১৪ জনকে বহিষ্কার করা হল। বোলপুরে একটি সাংবাদিক বৈঠকে তৃণমূলের কোর কমিটির সদস্য বিকাশ রায় চৌধুরী এবং অভিজিৎ চৌধুরী সিংহ জানান, নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করার জন্য আগেই ৩০ জনকে বহিষ্কার করা হয়েছে। যত বড় নেতা হোক না কেন দলের বিরুদ্ধে গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তাঁরা।

পঞ্চায়েতের আগে কঠোর তৃণমূল, অভিষেকের বার্তার পর বাড়ছে বহিষ্কারের তালিকা

পঞ্চায়েতের আগে কঠোর তৃণমূল, অভিষেকের বার্তার পর বাড়ছে বহিষ্কারের তালিকা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত