PM Modi: রিল দেখা হয়? মেট্রোতে উঠে পড়ুয়াদের সাথে মস্করা প্রধানমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মেট্রো চেপে দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সাথে দেখা করতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূরণের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী। এদিন মেট্রোতে উঠে পড়ুয়াদের সাথে মস্করা করতে দেখা গেল মোদীকে। হাসির ছলে জিজ্ঞাসাও করেন, ‘রিল দেখা হয়…কিংবা সিরিজ’?

আরও পড়ুন: হিংসা অব্যাহত মণিপুরে, চাপের মুখে পদত্যাগের সম্ভাবনা মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের

প্রসঙ্গত, এই গোটা ঘটনাটির অভিজ্ঞতা ট্যুইট করে নেটিজেনদের সাথে ভাগ করে নিয়েছেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি লিখেছেন, ‘নতুন প্রজন্মের ছেলেমেয়েদের সহযাত্রী হিসেবে পেয়ে আমি খুশি। এখনকার ছেলেমেয়েরা কত বিষয়ে কথা বলে। ওদের সাথে ওটিটি, রিল থেকে শুরু করে সব বিষয়ে কথা হয়েছে’। দিল্লি বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটি কম্পিউটার সেন্টারের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি প্রযুক্তি বিভাগও নির্মাণ হবে চলতি বছরেই। দেশের বৌদ্ধিক শাখায় ‘গুরুত্বপূর্ণ অবদান’ রাখার জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পড়ুয়াদেরও ধন্যবাদ জানান তিনি। আর আজ মোদীর সঙ্গে সাক্ষাতের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, কাজ আরও দ্রুত গতিতে সম্পন্ন করার চেষ্টা করা হবে।

যুব সমাজের সঙ্গে মোদীর সম্পর্ক আগেও বহুল চর্চিত। এবারও তার অন্যথা হল না। এদিন লোক কল্যাণ মার্গ স্টেশন থেকে মেট্রোয় চাপেন প্রধানমন্ত্রী। নামেন বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে। আর মাঝের এই সময়টাতেই কিন্তু পড়ুয়াদের সাথে নিখাদ মজা ভাগ করে নিলেন তিনি। ভাগ করে নিলেন তার মার্কিন সফরের নানান গল্পও।

রিল দেখা হয়? মেট্রোতে উঠে পড়ুয়াদের সাথে মস্করা প্রধানমন্ত্রীর
রিল দেখা হয়? মেট্রোতে উঠে পড়ুয়াদের সাথে মস্করা প্রধানমন্ত্রীর

রিল দেখা হয়? মেট্রোতে উঠে পড়ুয়াদের সাথে মস্করা প্রধানমন্ত্রীর

রিল দেখা হয়? মেট্রোতে উঠে পড়ুয়াদের সাথে মস্করা প্রধানমন্ত্রীর
রিল দেখা হয়? মেট্রোতে উঠে পড়ুয়াদের সাথে মস্করা প্রধানমন্ত্রীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন