Manipur: হিংসা অব্যাহত মণিপুরে, চাপের মুখে পদত্যাগের সম্ভাবনা মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পদত্যাগের সম্ভাবনা মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের। এমনকি শুক্রবারই তিনি পদত্যাগ করতে পারেন বলে জল্পনা। কারণ, রাজ্যপাল অনুসূয়া উইকির সঙ্গে আজই দেখা করতে চলেছেন বীরেন সিং। বিগত প্রায় দু’মাস ধরে হিংসা অব্যাহত মণিপুরে। তাহলে প্রশ্ন উঠছে, হিংসা না থামাতে পাড়ার ব্যর্থতা নিয়েই কি চাপের মুখে পদত্যাগ করতে চলেছেন বীরেন?

আরও পড়ুন: টানা ৮ ঘন্টার ম্যারাথন অস্ত্রোপচার, মেডিকায় সফল রাজ্যের প্রথম ফুসফুস প্রতিস্থাপন

বিগত ৩ রা মে থেকেই মণিপুরে কুকি এবং মেইতেই জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ভারতের উত্তর-পূর্বের এই রাজ্যে কুকিরা জনজাতি সম্প্রদায়ভুক্ত। এবার রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেইতেইরাও জনজাতিকরণে নিজেদের অন্তর্ভুক্ত করার দাবি জানায়। তাই নিয়েই বিবাদে জড়ায় প্রাচীন দুটি জাতিগোষ্ঠী। প্রায় কুড়ি হাজার সেনাকে কাজে লাগিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। গঠন করা হয়েছে শান্তি কমিটি। তার প্রধান করা হয়েছে মণিপুরের রাজ্যপালকে। তবুও ফেরেনি স্বাভাবিক জীবন। দুই জনগোষ্ঠীর এই ঝামেলায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ১০০ জন মানুষ। একাধিক নেতামন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

হিংসা অব্যাহত মণিপুরে, চাপের মুখে পদত্যাগের সম্ভাবনা মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের

প্রসঙ্গত, মণিপুরে কিন্তু বিজেপি শাসিত সরকার চলছে। অর্থাৎ, ডবল ইঞ্জিন। সেখানে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় বিরোধীরা দুষছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

হিংসা অব্যাহত মণিপুরে, চাপের মুখে পদত্যাগের সম্ভাবনা মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের

আবার আরেকপক্ষ বলছে, ডবল ইঞ্জিন সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাই আসলে বিজেপির হাতের পুতুল, তাই নিজেদের ব্যর্থতার দায় ঢাকতে এভাবেই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করে তাঁরা। এখন বীরেন সিং রাজ্যপালের কাছে পদত্যাগ করেন কিনা আর করলে মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী কাকে করা হবে নাকি রাষ্ট্রপতি শাসন জারি হবে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

হিংসা অব্যাহত মণিপুরে, চাপের মুখে পদত্যাগের সম্ভাবনা মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের

হিংসা অব্যাহত মণিপুরে, চাপের মুখে পদত্যাগের সম্ভাবনা মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত