টানা ৮ ঘন্টার ম্যারাথন অস্ত্রোপচার, মেডিকায় সফল রাজ্যের প্রথম ফুসফুস প্রতিস্থাপন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সফল হল রাজ্যের প্রথম ফুসফুস প্রতিস্থাপন। টানা ৮ ঘন্টার ম্যারাথন অস্ত্রোপচারে নতুন জীবন পেলেন বারাসাতের কিশোর স্বপ্নিল বিশ্বাস। আপাতত সুস্থ রয়েছেন ওই কিশোর। সংক্রমণ এড়াতে ভেন্টিলেশনে রাখা হয়েছে স্বপ্নিলকে।

আরও পড়ুন: একই দিনে কেউ সেঞ্চুরি করলেন কেউ অল্পের জন্য ফস্কালেন, নাটকীয় অ্যাশেজে মজা শুধু দর্শকদের!

জানা গিয়েছে, জল ভেবে ভুল করে রাসায়নিক খেয়ে ফেলেছিলেন ১৬ বছরের স্বপ্নিল। যার জেরে তাঁর দু’টো ফুসফুসই বিকল হয়ে যায়। এরপর শ্বাসকষ্ট নিয়ে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু, পরিস্থিতির অবনতি হওয়ায় স্বপ্নিলকে মেডিকা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রতিস্থাপন যোগ্য ফুসফুস না পাওয়া পর্যন্ত টানা ৩৬ দিন একমো সাপোর্টে রাখা হয়েছিল কিশোরকে। সেভাবেই কৃত্রিমভাবে ফুসফুস ও হৃদযন্ত্র সচল রাখা হয়।

The Complex World of Heart-Lung Block Transplants | Stanford Health Care

শনিবার ভুবনেশ্বরে ব্রেন ডেড হওয়া এক ব্যক্তির ফুসফুস আনা হয় কলকাতায়। সেদিন রাত থেকে রবিবার পর্যন্ত টানা ৮ ঘন্টা ধরে চলে জটিল অস্ত্রোপচার। সফল অস্ত্রোপচারের নেপথ্যে রয়েছেন চিকিৎসক কুণাল সরকার, সপ্তর্ষি রায় ও সৌম্যজিৎ বসু।

Medica Superspecialty Hospital in Mukundapur,Kolkata - Book Appointment  Online - Best Hospitals in Kolkata - Justdial

সফল অস্ত্রোপচার প্রসঙ্গে ডঃ কুণাল সরকার বলেছেন, ‘ফুসফুস প্রতিস্থাপনের সময় আসলে একসঙ্গে দুটি অঙ্গকে প্রতিস্থাপন করতে হয়। সময়ও থাকে অল্প। এই অস্ত্রোপচারের নানান জটিলতা রয়েছে। ইনফেকশনের ভয় থাকে। অক্সিজেন লেভেল বজায় রাখতে হয়। অস্ত্রোপচারের পরেও রোগীর খেয়াল রাখতে হয়’।

টানা ৮ ঘন্টার ম্যারাথন অস্ত্রোপচার, মেডিকায় সফল রাজ্যের প্রথম ফুসফুস প্রতিস্থাপন

31-year-old with Covid gets Delhi's first lung transplant | Delhi News, The  Indian Express

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত