কবিগুরুর খ্যাতি-মহিমাকে ধ্বংস করছেন উপাচার্য, কেন্দ্রকে চিঠি তৃণমূলের সাংসদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কবিগুরুর খ্যাতি-মহিমাকে ধ্বংস করছেন, বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে এর আগেও বহুবার উঠেছে এই অভিযোগ। কখনো আওয়াজ উঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা, কখনো বা বর্তমান ছাত্র-ছাত্রীরা। উপাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগের কথা বলে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় টিচার্স অ্যাসোসিয়েশন এবং বিশ্বভারতী অধ্যাপক সংগঠনের অধ্যাপক-কর্মীরা।

আরও পড়ুনঃ কলাইকুন্ডার পর সোজা দিল্লি, আজই আমনে সামনে মোদি-মমতা

এবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে কেন্দ্রের কাছে করা চিঠি পাঠালেন বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল। এর আগেও তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে একাধিক বার। বারবার বলা হয়েছে তিনি কবিগুরুর শান্তিনিকেতনে রাজনীতির রঙ লাগাচ্ছেন, আশ্রম চত্বরে রাজনৈতিক কার্যকলাপ করছেন। তাতে ক্ষুন্ন হচ্ছে ঐতিহ্য। অনুব্রত মন্ডলও সুর চড়িয়েছেন বহুবার।

কবিগুরুর খ্যাতি-মহিমাকে ধ্বংস করছেন উপাচার্য, দফায় দফায় চিঠি যাচ্ছে কেন্দ্রে। 

কবিগুরুর খ্যাতি-মহিমাকে ধ্বংস করছেন উপাচার্য, কেন্দ্রকে চিঠি তৃণমূলের সাংসদের
কবিগুরুর খ্যাতি-মহিমাকে ধ্বংস করছেন উপাচার্য, কেন্দ্রকে চিঠি তৃণমূলের সাংসদের

এবার শিক্ষা প্রাঙ্গনে রাজনীতি থেকে আর্থিক দুর্নীতি, এমনকি তাঁর বিরুদ্ধে মুখ খোলার অপরাধে অন্যান্য অধ্যাপকদের সাসপেন্ড,  অধ্যাপক এবং পেনশনারদের বেতন এবং পেনশন বন্ধ  সহ একাধিক অভিযোগ নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দিয়েছেন বোলপুরের তৃণমূল সাংসদ আসিত মাল। তিনি লিখেছেন কবিগুরুর বিশ্বভারতীর কঠিন পরিস্থিতি, খ্যাতি-মহিমাকে ধ্বংস করছেন উপাচার্য।

কবিগুরুর খ্যাতি-মহিমাকে ধ্বংস করছেন উপাচার্য, কেন্দ্রকে চিঠি তৃণমূলের সাংসদের
কবিগুরুর খ্যাতি-মহিমাকে ধ্বংস করছেন উপাচার্য, কেন্দ্রকে চিঠি তৃণমূলের সাংসদের

আর সেই কারণেই কেন্দ্রের কাছে দ্রুত ব্যাবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি। তবে বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে চিঠি এই প্রথম নয়। এর আগেও কেরলের ত্রিচুরের কংগ্রেস সাংসদের টি.এন.প্রথাপণ তাঁর বিরুদ্ধে অভিযোগ করে চিঠি দিয়েছিলেন কেন্দ্রকে। ১২ দফা আর্থিক এবং প্রশাসনিক অনিয়মের অভিযোগ তুলে তিনি একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গঠন করে তদন্তের দাবি জানিয়েছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত