নজরবন্দি ব্যুরো: এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। আজ অর্থাৎ মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর্জি মেনশন হতে পারে মঙ্গলবারই, এমনটাই জানা গিয়েছে।
আরও পড়ুন: Earthquake: কেঁপে উঠল বাংলার মাটি, ভরসন্ধ্যায় ভূমিকম্প উত্তরবঙ্গে


প্রসঙ্গত, দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির অধিকর্তাদের নির্দেশ দিয়েছিলেন যে, আগামী ৩ অক্টোবরের দুর্নীতিকাণ্ডে অনুসন্ধানসহ তদন্ত যাতে ব্যাহত না হয় তার দিকে বিশেষ নজর দেওয়ার জন্য। যেহেতু গত ২৭ সেপ্টেম্বর অভিষেকের হাজিরা সংক্রান্ত বিষয় নিয়ে ইডি আদালতের দৃষ্টি আকর্ষণ করে। আর এই পরেই নাম না করে তদন্তে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা।

এবার বিচারপতি অমৃতা সিনহার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এর আগে গত ২৮ সেপ্টেম্বর দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায়। কলকাতায় ইডির দফতর সিজিও কমপ্লেক্সে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। ঠিক তার পরদিন অর্থাৎ ২৯ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। আর শুনানি চলাকালীন বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে অভিষেকের হাজিরা সংক্রান্ত বিষয় নিয়ে ইডি আদালতের দৃষ্টি আকর্ষণ করে।



কিন্তু এরপরেই সেদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির অফিসার মিথিলেশকুমার মিশ্রকে নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি বিচারপতি সিনহা মন্তব্য করেন যে, আগামী ৩ অক্টোবর যে সমন পাঠানো হয়েছে, তা যেন কোনওভাবেই নড়চড় না হয়। তা নিয়েও ইডির অধিকর্তাদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি।
বিচারপতি সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়









