মাদক বিরোধী মিছিলে নামলেন আমডাঙার বিধায়ক, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই তৃণমূল বিধায়কদের নিশানায় পুলিশ। আমডাঙায় দুষ্কৃতীদের দৌড়াত্ম্য বেড়ে চলেছে ক্রমশ। এবার মাদক বিরোধী মিছিলে নামলেন আমডাঙার বিধায়ক রফিকুর রহমান। এবিষয়ে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানাবেন বলেও দাবি করেছেন বিধায়ক।

আরওপ পড়ুনঃ Cattle Smuggling Case: পুরানো মামলায় গ্রেফতার অনুব্রত ঘনিষ্ঠ টুলু, পুলিশের অতিসক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন

মাদক কারবারিদের হাতেই খুন হতে হয়েছে তৃণমূল কর্মী জাকির হোসেনকে? এই প্রশ্নের মধ্যেই সরব হ্লেন তৃণমূল বিধায়ক। তাঁর বক্তব্য, আমডাঙায় সমাজবিরোধীদের দৌরাত্ম্য বাড়ছে। নেশা আমডাঙাকে শেষ করে দিচ্ছে। মাদক কোথা থেকে আসছে পুলিশ সব জানে, সব জেনেও মাদক কারবারীদের ধরছে না পুলিশ! সরাসরি নিশানা করেছে আইসির বিরুদ্ধে।

মাদক বিরোধী মিছিলে নামলেন আমডাঙার বিধায়ক, অভিযোগ জানাবেন অভিষেকের কাছে 
মাদক বিরোধী মিছিলে নামলেন আমডাঙার বিধায়ক, অভিযোগ জানাবেন অভিষেকের কাছে 

বিধায়কের বক্তব্য, উত্তর ২৪ পরগণার মধ্যে মাদকের ব্যবসা আমডাঙায় সবথেকে বেশি। আপনারা সার্ভে করে দেখতে পারেন। আইসির উদ্যোগেই এইসব কাজ হয়েছে বলে দাবি করেছেন তিনি। এমনকি আইসি মাদক কারবারিদের চেনে বলেও জানিয়েছেন বিধায়ক।

বিধায়ক আরও বলেন, আমি আমডাঙার পুলিশকেই বলব, আমডাঙার পুলিশের ভূমিকা কিন্তু এ ব্যাপারে ভাল নয়। কারণ, একটা চায়ের দোকানে আমি চা খাই, তার পাশে একটা নাকি অটো-টোটো চলে, হেরোইন-টেরোইন বিক্রি হয়। এর বিরুদ্ধে সকলকে একত্রিত হওয়ার ডাক দিয়েছেন তিনি।

মাদক বিরোধী মিছিলে নামলেন আমডাঙার বিধায়ক, অভিযোগ জানাবেন অভিষেকের কাছে 

মাদক বিরোধী মিছিলে নামলেন আমডাঙার বিধায়ক, অভিযোগ জানাবেন অভিষেকের কাছে 
মাদক বিরোধী মিছিলে নামলেন আমডাঙার বিধায়ক, অভিযোগ জানাবেন অভিষেকের কাছে 

পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় ক্রমাগত বিক্ষোভ বেড়েই চলেছে। এর আগে পুলিশের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে। প্রকাশ্যে তিনি পুলিশের বিরুদ্ধে বলেছিলেন, বিভিন্নভাবে যেমন বলছিলেন ইসকে বাদ ২০০ পার, এমনি উনিও ওখানে গিয়ে বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে পারবেন না। তৃতীয়বারের জন্য সরকার গড়তে পারবে না। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে। অনেকবার এসপিকে বলা হলেও এসপি কর্ণপাত করেনি। এমনকি বিডিওর বিরুদ্ধে ডিএমের কাছে অভিযোগ জানানো হয়েছিল, সেখানেও কোনও পদক্ষেপ দেখা যায়নি। সর্বোপরি অনেক জায়গাতেও বলা হয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন