নজরবন্দি ব্যুরো: প্রকাশ্য সভামঞ্চ থেকেই তৃণমূল নেতার হুঁশিয়ারি ঘিরে ফের সরগরম রাজ্য-রাজনীতি। শুভেন্দু অধিকারীর সভায় গেলে গ্রামবাসীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। সোমবার বাঁকুড়ার ইন্দাসে সভা করতে এসে এমনই মন্তব্য করলেন তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদ।
আরও পড়ুন: High Court: মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে জরিমানা দিতে হবে টিটাগড় থানার পুলিশকে, রায় আদালতের

শেখ হামিদ বলেন, “শুভেন্দুর সভায় এলাকার কোন কোন মানুষ যাচ্ছেন খাতায় লিখে রাখুন। ওই পরিবারে লক্ষ্মীর ভাণ্ডার থেকে ভাতা কী কী পাচ্ছেন, বুঝতে পারব। বাকিটা ইতিহাস করব।” তৃণমূল নেতার এই মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক। বিজেপি নেতা এনিয়ে বলেন, “রাষ্ট্রশক্তি ব্যবহার করে বিরোধীদের ভয় দেখানো হচ্ছে। সরকারি পরিষেবা পাওয়া তো মানুষের অধিকার।”

শুভেন্দুর সভায় গেলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার? কি হুঁশিয়ারি তৃণমূল নেতার
পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই জোরালো হচ্ছে শাসক বিরোধী তরজা। বিরোধী দলগুলি শাসক দলকে আক্রমণ করছে। পাল্টা জবাব দেয় শাসক দলের নেতারা। বিভিন্ন বিষয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হচ্ছে।

যদিও যার মন্তব্যে এত বিতর্ক তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদ তাঁর মন্তব্যকে হুমকি বলে মানতে নারাজ। তাঁর দাবি, যারা বিরোধীদের সভায় যাচ্ছে, তাঁরা কেন যাচ্ছেন তা জানার জন্যই ওই কথা বলা হয়েছে।”



