তৃণমূলের ব্রিগেড চলোর দিন সিপিএমের সন্দেশখালি চলো

আগামী ২ মার্চ আবার মিনাক্ষীদের কর্মসূচি রয়েছে। ওই দিন ডিওয়াইএফআই বসিরহাট এসপি অফিস অভিযানের ডাক দিয়েছে। সন্দেশখালিতে নিজেদের অবস্থান নিয়ে দলীয় ক্ষোভ স্পষ্ট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে সাধারণ জনগণের কাছে পৌঁছানোর জন্য কোন কসুর রাখছেন না শাসক – বিরোধী কোন দল। ১০ মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেদিনই এর পাল্টা সন্দেশখালিতে সভার ডাক দিয়েছে সিপিএম। রাজ্যের শাসকদল যেদিন ব্রিগেডে সভা করবে সেদিনই সন্দেশখালি যেতে চায় সিপিএম। এই বিষয়ে অনড় আলিমুদ্দিন। যদিও সভার অনুমতি মেলেনি।

তৃণমূলের ব্রিগেড চলোর দিন সিপিএমের সন্দেশখালি চলো

আরও পড়ুন : সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে ধর্না, পুলিশ অনুমতি খারিজ করতেই হাইকোর্টের দ্বারস্থ সুকান্ত

সিপিএম সূত্রে খবর, সন্দেশখালি দ্বীপে আগামী ১০ মার্চ সভা করবে তারা। সেই অনুযায়ী পুলিশের অনুমতি চেয়ে চিঠিও দেওয়া হয়েছে। রবিবার বিকেলের পর পুলিশকে এই চিঠি পাঠানো হয়েছে। মৌখিক ভাবে পুলিশ জানিয়েছে, সব স্বাভাবিক হোক, তার পর এ বিষয়ে ভাবা যাবে।এর আগে শনিবার সন্দেশখালিতে গিয়েছিলেন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়।

তৃণমূলের ব্রিগেড চলোর দিন সিপিএমের সন্দেশখালি চলো

শাড়ি পরে, মাথায় হিজাব টেনে ‘ছদ্মবেশে’ তিনি সন্দেশখালিতে ঢুকেছিলেন। মিনাক্ষী সন্দেশখালিতে গিয়ে সেখানকার ধৃত নেতা নিরাপদ সর্দারের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তারপর গ্রামে গ্রামে ঘোরেন। গ্রামে ঘোরার সময়েই মিনাক্ষীকে আটকায় পুলিশ। ১৪৪ ধারা জারি থাকায় তাঁকে গ্রামে যেতে দেওয়া হবে না বলে জানানো হয়।

তৃণমূলের ব্রিগেড চলোর দিন সিপিএমের সন্দেশখালি চলো
তৃণমূলের ব্রিগেড চলোর দিন সিপিএমের সন্দেশখালি চলো

তৃণমূলের ব্রিগেড চলোর দিন সিপিএমের সন্দেশখালি চলো

পরে বসিরহাটের এসপি অফিসে গিয়ে স্মারকলিপি জমা দেন মিনাক্ষীরা। আগামী ২ মার্চ আবার মিনাক্ষীদের কর্মসূচি রয়েছে। ওই দিন ডিওয়াইএফআই বসিরহাট এসপি অফিস অভিযানের ডাক দিয়েছে। সন্দেশখালিতে নিজেদের অবস্থান নিয়ে দলীয় ক্ষোভ স্পষ্ট। সেই কারণেই চলতি সপ্তাহে ধারাবাহিকভাবে সন্দেশখালিতে কর্মসুচির আয়োজন করেছে বামদলগুলি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন