রাজনীতিতে নতুন ইনিংস টেলি- তারকাদের, কোচ ডেরেক,ব্রাত্য।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজনীতিতে নতুন ইনিংস টেলি- তারকাদের, আর শুরু হয়ে গেল এই নতুন ইনিংসের পাঠদান। হাতে ধরে শিখিয়ে দেওয়া হচ্ছে ‘প্রোটোকল’। কারন এই মুহুর্তে গোটা রাজ্যের প্রথম প্রায়োরিটি ২১ এর নির্বাচন। একাধিক নেতামন্ত্রীর দলবদলের মধ্যে কোন দলই এখনো প্রকাশ করতে পারেনি বিজেদের প্রার্থী তালিকা। তাঁর মধ্যেই যাঁরা প্রথম পা দিলেন রাজনীতির অলিন্দে তাঁদের আজ রাজনীতির প্রথম দফার পাঠ দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, উপস্থিত ছিলেন ব্রাত্য বসু।

আরও পড়ুনঃ ৬০ আসনে ৩০০ নাম বিজেপির। শুভেন্দু-রাজীব-জিতেন্দ্র লড়বেন পুরনো কেন্দ্রেই।

নির্বাচনের আগে জনগণকে অবাক করে প্রায় ঝড়ের গতিতে রোজ তৃণমূলে যোগ দিচ্ছেন একাধিক অভিনেতা অভিনেত্রী। কেউ কেউ অনেক আগে থেকেই মমতার সমর্থনে অনুষ্ঠান থেকে মিছিলে থেকেছেন, কিন্তু পরিপূর্ন ভাবে রাজনীতিতে এই প্রথম। অন্য দিকে কয়েকজন একেবারে নতুন মুখ। নির্বাচনের আগে এই হাই টাইমে কী কী প্রটোকল মানবেন তাঁরা? সূত্রের খবর আজকের ক্লাস ছিল মূলত কীভাবে লড়বেন রাজনৈতিক ময়দানে ? কোথায় কতটুকু কী বলবেন? কাদের সঙ্গে কথা বলবেন। কি উত্তর দেবেন? জনসভাতেও সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? এসব বিদশয়ে ওয়াকিবহাল করার জন্যই।

এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় গত ১০ বছরের রাজ্যের উন্নতির খতিয়ান, পরিসংখ্যান তুলে ধরা হয়। তাছাড়া দলের কার্য পদ্ধতি সম্পর্কে প্রাথমিক বার্তাও দেওয়া হয়েছে তাঁদের। প্রথম ক্লাসে তৃণমূল ভবনে দলের তরফে উপস্থিত ছিলেন ডেরেক, ব্রাত্য সহ উপস্থিত ছিলেন আইপ্যাকের সদস্যরা।

এতদিন পর্যন্ত দলের প্রচারের জন্য বেছে নেওয়া হত মিমি, নুসরত দেবশ্রী দের। এবার প্রচারে এদেঁর সঙ্গে যোগ দেবেন টলিউডের এই ইয়ং ব্রিগেড। আর সেই জন্যই প্রাথমিক ভাবে পড়িয়ে লিখিয়ে নেওয়া হল আজ। আজকের তৃণমূল ভবনে রাজনৈতিক ক্লাসে হাজির ছিলেন, রাজ চক্রবর্তী, সৌরভ দাস, রণিতা দাস, সুদেষ্ণা রায়, লাভলি মিত্র, মানালি দে, সাওনা খান, পিয়া সেনগুপ্ত সহ একাধিক তারকারা। এদিনের ক্লাসে প্রত্যেক তারকাদের জোর দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারে। বিভিন্ন ইস্যুকে নিয়ে রাজনৈতিক মূলক পোস্ট ও তৃণমূলের উন্নয়নের খতিয়ান দেখানো ইত্যাদি বিষয়ে নানান বক্তব্য জানানো হয় তারকাদের। সূত্রের খবর, পেশাদারি সংস্থা আই-প্যাকের নির্দেশেই এই প্রক্রিয়া হয়েছে

রাজনীতিতে নতুন ইনিংস টেলি- তারকাদের, আর ক্লাসের পর বেশ ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে তারকাদের তরফ থেকে। প্রথম ক্লাসেই দল সম্পর্কে একাধিক তথ্য জেনেছেন বলেও জানিয়েছেন তাঁরা। যেমন রাজ বলেন, “আমি পরিচালক হিসেবে নয় রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করতে নেমেছি। তাই রাজনীতি করার জন্য কিছু জিনিস শেখা দরকার। তা নিয়েই বৈঠকে আলোচনা হয়।” অভিনেত্রী-পরিচালক সুদেষ্ণা জানাচ্ছেন, “আমরা যখনই কোনও নতুন কাজ করতে চাই, তখনই সেই কাজের তথ্য জেনে একটা পরিকল্পনা করা দরকার। তৃণমূলে যোগ দিলেও, এই দল সম্পর্কে আমরা এখনও অনেক কিছু জানি না। বুধবারের আলোচনায় আমরা অনেক কিছু জানলাম।” অন্য দিকে, রণিতা বলেন, ‘‘আমরা তৃণমূল সরকারের অনেক প্রকল্পের কথা শুনলেও তার সবিস্তার জানি না। রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের নাম আমরা সবাই শুনেছি। কিন্তু ওই প্রকল্পের সঙ্গে কেন্দ্রের বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পের কী পার্থক্য রয়েছে, সেটা জানানো হয়েছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত