বিজেপি বধে উত্তরপ্রদেশেও লড়াইয়ে নামল তৃণমূল, স্লোগান উঠল ‘খেলা হবে’ #UPElections2022

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সেমিফাইনালে ব্যাটেলগ্রাউন্ড উত্তরপ্রদেশ নির্বাচন। বিজেপি বধে অখিলেশকে সমর্থন মমতার। তাই বিজেপি বধে উত্তরপ্রদেশেও লড়াইয়ে নামল তৃণমূল। শোনা যাচ্ছে, মির্জাপুর আসন থেকে তৃণমূলের টিকিটে লরাই করবেন সদ্য ঘাসফুলে যোগদানকারী ললিতেশ ত্রিপাঠী। ললিতেশকে ওই আসনে সমর্থন করবে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি।

আরও পড়ুনঃ UP Election 2022: তিন দিনে তিন জন, যোগীর মন্ত্রীসভা ভাঙনের মাস্টারমাইন্ড অখিলেশ!

১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের লড়াই বিজেপি বনাম সমাজবাদী পার্টি। তাই নির্বাচনে সমাজবাদী পার্টিকে সমর্থন জানাচ্ছে সমস্ত আঞ্চলিক দলগুলি। সেইসঙ্গে সমর্থন জানাচ্ছে এনসিপি এবং তৃণমূল। এনসিপি নেতা নবাব মালিক জানিয়েছেন আসন বন্টন নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। তেমনই মির্জাপুর আসন থেকে এবার প্রার্থী হচ্ছেন ললিতেশ ত্রিপাঠী।

Image

বুধবার সমস্ত দলগুলির সঙ্গে আসন বন্টন নিয়ে প্রাথমিক পর্যায়ের বৈঠক শুরু করেছেন সমাজবাদী পার্টি প্রধান। কাকা শিবপাল যাদবের জন্য ছয়টি আসন ছেড়েছে সমাজবাদী পার্টি। এনসিপি এবং তৃণমূলের জন্য একটি আসন ছেড়েছেন অখিলেশ

বিজেপি বধে উত্তরপ্রদেশেও লড়াইয়ে নামল তৃণমূল, মির্জাপুরে অখিলেশের সমর্থন

বিজেপি বধে উত্তরপ্রদেশেও লড়াইয়ে নামল তৃণমূল, মির্জাপুরে অখিলেশের সমর্থন
বিজেপি বধে উত্তরপ্রদেশেও লড়াইয়ে নামল তৃণমূল, মির্জাপুরে অখিলেশের সমর্থন

চলতি নির্বাচনে সমাজবাদী পার্টির দিকেই পাল্লাভারী বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যান্য দলের নেতারা একে একে সমাজবাদী পার্টিতে যোগদান করতে শুরু করেছেন। শুক্রবার বড়সড় যোগদানের সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশে। প্রতিবারে কেন্দ্রের নির্বাচনের পুর্বাভাস দেওয়া উত্তরপ্রদেশে এবার কাদের হাওয়া? উঠছে প্রশ্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত