পরের মাসে ভোট, মানসের আসনে রাজ্যসভায় তৃণমূলের ট্রাম্প কার্ড সুস্মিতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পরের মাসে ভোট হবে মানস  ভুঁইঞার ছেড়ে আসা রাজ্য সভার পদের জন্য। বাংলার উপনির্বাচবনের দামামা বাজার পরে পরেই কমিশনের তরফ থেকে নোটিস জারি করা হয়েছিল রাজ্য সভার উপনির্বাচনের নির্ঘন্ট দিয়ে। উপনির্বাচনের জন্য মনোনয়ন জমার শেষ দিন ২২শে সেপ্টেম্বর।

আরও পড়ুনঃ নিজের মাতৃ ভাষায় কথা বলুন, হিন্দি দিবসে দেশবাসীকে পরামর্শ স্বরাষ্ট্র মন্ত্রীর

রাজনৈতিক মহলে জোর জল্পনা ছিল এই আসনের জন্য তৃণমূলের তরফ থেকে কাকে পাঠানো হবে। হাতে সময় রেখেই আজ দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে প্রার্থী নাম। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল সাইট থেকে জানানো হয়েছে মানস ভুঁইঞার ছেড়ে আসা আসনের জন্য তৃণমূলের ট্রাম্প কার্ড সুস্মিতা দেব। সঙ্গে ট্যুইটে লেখা হয়েছে, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গিই হল মহিলাদের ক্ষমতায়ণ এবং তাঁদের রাজনীতিতে আরও বেশি করে অংশগ্রহণ নিশ্চিত করা, তাহলেই আমাদের সমাজ আরও অনেক কিছু পেতে সাহায্য করবে৷’ সুস্মিতাকে মনোনীত করার পিছনে এটাও যে একটা কারণ তা স্পষ্ট এই ট্যুইটেই। ওই আসনের মেয়াদ ২ এপ্রিল, ২০২৩ পর্যন্ত।

Capture২২

কয়েকদিন আগেই কংগ্রেসের হাত ছেড়ে সোজা কলকাতায় এসে তৃণমূলে যোগ দিয়েছেন  প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষমোহন দেবের কন্যা, শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। গত কয়েকদিনে তৃণমূলের ঝান্ডা সামনে রেখে রাস্তায় নামতেও দেখা গিয়েছে বেশ কয়েকবার। এই মুহুর্তে আসমের পাশাপাশি সংগঠন তৈরিতে সুস্মিতা নেমেছেন ত্রিপুরার রাস্তাতেও।

            এ মাসে ভোট মমতার, পরের মাসে ভোট লড়বেন সুস্মিতা। 

Capture৫৬

তৃণমূলের দেশ বিজয়ের রণকৌশলে অসম ত্রিপুরা দেখভাল করছেন সুস্মিতা। তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই নিয়মিত ত্রিপুরা যাচ্ছেন তিনি।  জল্পনা ছিল কংগ্রেস ত্যাগী নেত্রীকে কোন স্থান দেবেন মমতা তা নিয়েই। সেসব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হল মানসের রাজ্যসভার পদের জন্য তৃণমূলের তরফের প্রার্থী তিনিই। বাংলার এক আসনে, অসমের একটি, তামিলনাড়ুর ২টি, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের এক আসনে ভোট হবে ৪ তারিখ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত