নজরবন্দি ব্যুরো: পুজোর দিনে যে রাস্তায় প্রচুর ভিড় হবে সেকথা বলার অপেক্ষা রাখে না। এই বছর মহালয়া থেকেই সাধারণ মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন। অক্টোবরের প্রায় শেষের দিকেই পুজো পড়েছে। আবহাওয়ায় বদল দেখা দিয়েছে। বিগত কয়েক দিন ধরে রাতের দিকে হালকা শীতের অনুভূতি মিলছে। এই সময় অনেকেরই ঠান্ডা গরমের সমস্যা দেখা দেয়। পুজোর প্ল্যানিং যাতে ভেস্তে না যায় তার জন্য এই কটা দিন নিজেকে সুস্থ রাখা একপ্রকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাহলে পুজোর দিনগুলিতে নিজেকে সামলাবেন কীভাবে? রইল কিছু সহজ টিপস।
আরও পড়ুন: বন্যায় বাংলায় ফুল চাষে ব্যাপক ক্ষতি, পুজোয় অগ্নিমূল্য পদ্ম, দাম কত?
খাওয়া দাওয়া
পুজোর কটা দিন জমিয়ে খাওয়া দাওয়ার ইচ্ছে তো সকলেরই থাকে। কিন্তু রসনাতৃপ্তির কারণে স্বাস্থ্যের দিকটি ভুলে গেলেও একেবারে চলবে না। টানা পাঁচদিন বেনিয়ম হলে শরীর খারাপ হতে বাধ্য। তাই পুজোর প্ল্যানিংয়ে পুষ্টিকর খাবারকে একটু জায়গা করে দিন।

জল
প্যান্ডেল হপিং করতে হলে প্রচুর হাঁটতে হবে, ট্রেন, মেট্রো, রাস্তায় ভিড় ঠেলে এগিয়ে যেতে হবে। তাই ভিড় ও গুমোট গরমে শরীর চাঙ্গা রাখতে জলপান করতে হবে। বাইরে বেরোনোর আগে পরিমাণমত জল খেয়ে নিন। এছাড়া বাইরে বেরোলে নিজের কাছে একটি জলের বোতল রাখুন।
![]()
মোবাইলের চার্জ
পুজোর দিনে রাস্তাঘাটে বিপদে পড়লে মোবাইল ফোন আপনাকে উদ্ধার করতে পারে। অনেকটা সময়েই বাইরে থাকতে হয় তাই বাড়িতে মনে করে মোবাইল চার্জ করে নিতে ভুলবেন না। এছাড়া বাইরে বেরোনোর সময়ে পাওয়ার ব্যাঙ্ক সাথে রাখতে পারেন।
আবহাওয়ায় বদল, ব্যাপক ভিড়, পুজোয় নিজেকে সুস্থ রাখবেন কীভাবে? রইল কয়েকটি টিপস

উপস্থিত বুদ্ধি
পুজোর সময়ে শহরে যে মাত্রায় ভিড় হয় তাতে সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এমন কিছু ঘটলে ঘাবড়ে যাবেন না। এই পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে। জিপিএসের সাহায্য নিতে পারেন। প্রয়োজনে কলকাতা পুলিশের নিকটতম কেন্দ্রে যোগাযোগ করুন। ছোট সদস্যদের নিয়ে বাইরে বেরোলে তার ব্যাগে পরিবারের দু একজনের নাম, ফোন নম্বর, ঠিকানা রেখে দিন।




