Tiger 3 New Promo: সেন্সর বোর্ডের কোনরকম কাঁচি ছাড়াই মুক্তি পেল ‘টাইগার ৩’র নতুন টিজার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি ‘টাইগার ৩’র নতুন টিজার এবার প্রকাশ্যে। এবং সবথেকে বড় খুশির খবর এই টিজারের ওপরে সেন্সর বোর্ড কোনরকম ছুরি বা কাঁচি চালায়নি। কোন রকম বাঁধা ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ‘টাইগার ৩’।

আরও পড়ুনঃ প্রয়াত বিদ্যা বালনের প্রথম ছবির পরিচালক গৌতম হালদার, শোকস্তব্ধ বাংলার বিনোদন জগৎ

এই ছবিটি হিন্দি, তামিল এবং তেলেগু সহ একাধিক ভাষায় মুক্তি পাবে। আগামী ১২ই নমেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সম্প্রতি অভিনেতা তার নিজের সামাজিক মাধ্যম থেকে টিজারটি শেয়ার করে সকলের সাথে সুসংবাদটি ভাগ করে নেন। এই রোমাঞ্চকর অ্যাকশনপূর্ণ টিজারটি সকলের খুব পছন্দ হয়েছে। এই টিজারে সলমন ছাড়াও অ্যাকশন করতে দেখা গিয়েছে ক্যাটরিনা কাইফকে।

1v

সলমন এবং ক্যাটরিনার পাশাপাশি এই ছবিতে নজর কেড়েছে ই

রান হাসমিও। এই সিনেমাতে তাকে একজন খলনায়কের চরিত্রে দেখা যাবে। অন্যদিকে সলমনকে দেখা যাবে ভারতীয় গুপ্তচরের ভূমিকায়। তিনি যেখানে নিজের দেশকে শত্রুদের হাত থেকে বাঁচাবেন।

কোনরকম কাঁচি ছাড়াই মুক্তি পেল ‘টাইগার ৩’র নতুন টিজার, প্রকাশ্যে ভিডিও 

2

ফলে দিওয়ালীর বক্সঅফিস যে বেশ মাতবে তা বোঝাই যাচ্ছে। এই বছরের দীপাবলি ভাল কাটতে চলেছে সলমন অনুরাগীদের। উল্লেখ্য ছবিতে সেন্সর বোর্ড কাঁচি না চালালেও। সিনেমাটির কয়েকটি দৃশ্যে বদল আনার কথা বলেছেন। পাশাপাশি বদল আনা হয়েছে সাবটাইটেলে। সেখানে ‘বেবাকুফ’ শব্দের পরিবর্তে ‘মাসরুফ’ করতে বলা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত