Police: ডাকাতি করছে পুলিশ, সাসপেণ্ডের নির্দেশ তিন জনকেই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, মালদহঃ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি। ডাকাতির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তড়িঘড়ি সাসপেণ্ড করা হয়েছে তিন অফিসারকে। মালদহের কালিয়াচক থানার ৫২ বিঘা এলাকার ঘটনায় তাজ্জব আম জনতা। 

আরও পড়ুনঃ Goaltore: মাটি খুঁড়তেই বের হল শতাধিক বন্দুক, হাজারের বেশী কার্তুজ

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ৫২ বিঘা এলাকার লেবার কন্ট্রাকটর তথা ব্যবসায়ী  মহঃ এসরাউলের বাড়িতে লুঠপাট চালায় বলে অভিযোগ। অভিযোগ, প্রায় ৩৪ভরি সোনা ও বাড়িতে লেবারদের পাওনা টাকা বাবদ ২৫লক্ষ টাকা লুঠ করে কালিয়াচক থানার পুলিশকর্মীরা। শুধু তাই নয়, অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ির মহিলাদের মারধোরও করা হয়।

WhatsApp Image 2022 01 19 at 5.17.32 PM

আরও অভিযোগ, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে কোনও অভিযোগ না থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে।  আতঙ্কে দিনযাপন করছেন এসরাউলের পরিবার। ঘটনাকে কেন্দ্র করে মালদহ পুলিশের প্রশাসনিক কর্তাদের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে।

ডাকাতি করছে পুলিশ, আতঙ্কে ব্যবয়ায়ী 
ডাকাতি করছে পুলিশ, আতঙ্কে ব্যবয়ায়ী 
ডাকাতি করছে পুলিশ, আতঙ্কে ব্যবয়ায়ী 

অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) আনিষ সরকার জানান এই ঘটনার প্রাথমিক তদন্তেে এক এএসআই সহ তিন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন