নজরবন্দি ব্যুরোঃ মাটি খুঁড়তেই বের হল শতাধিক বন্দুক এবং হাজারের বেশী কার্তুজ। বুধবার গোয়ালতোড়ের এই ঘটনাকে কেন্দ্র করে বেড়েছে রাজনৈতিক উত্তাপ। এক সময়ের মাওবাদী অধ্যুষিত এলাকা গোয়ালতোড়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত বিরাট পুলিশ বাহিনী।
আরও পড়ুনঃ Mukul Roy: উত্তরীয় পরার অর্থ সেই দলের সদস্য হওয়া নয়, শুনানিতে জানালেন মুকুলের আইনজীবী
সূত্রের খবর, গোয়ালতোড়ের বড়ডাঙ্গা এলাকার মাটি কাটার কাজ চলছিল। দুপুর ১ টা নাগাদ জেসিবি দিয়ে মাটি খুঁড়তেই অস্ত্র কারখানার হদিশ মেলে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে উদ্ধার হওয়া অস্ত্র কারখানা ১০ থেকে ১৫ বছরের পুরাতন। বাম জমানায় রাখা বন্দুক অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার। ওই জায়গা থেকে ৫০ থেকে ৬০ টি দোলনা বন্দুক মেলে। প্রচুর পরিমাণে কার্তুজ মিলেছে।
পুলিশের দাবি প্রায় ৩৬ টি আগ্নেয়াস্ত্র এবং ৪০০ থেকে ৫০০ টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। অগ্নেয়াস্ত্রগুলি পুরাতন এবং অনেকদিন পড়ে থাকার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মাটি খুঁড়তেই বের হল শতাধিক বন্দুক, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দার

তৃণমূলের দাবী, একসময় এই এলাকায় মাওবাদী এবং হার্মাদ বাহিনী উভয়ই সক্রিয় ছিল। এই অস্ত্র খতিয়ে দেখতে হবে। গোটা ঘটনার এনআইএ তদন্ত চাইছেন তাঁরা। পাল্টা সিপি(আই)এমের দাবী, সিপি(আই)এমের হার্মাদ বাহিনী বলে কিছু নেই। এটা তৃণমূল এবং বিজেপির গড়া গল্প।



