Mukul Roy: উত্তরীয় পরার অর্থ সেই দলের সদস্য হওয়া নয়, শুনানিতে জানালেন মুকুলের আইনজীবী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপিতে ছিলেন, বিজেপিতেই আছেন। গলায় উত্তরীয় পরার অর্থ সেই দলের সদস্য হওয়া নয়। মুকুল রায় পিএসি চেয়ারম্যান পদ খারিজের জন্য বুধবার শুনানি ছিল বিধানসভায়। সেখানেই এই কথা জানালেন মুকুল রায়ের আইনজীবী। প্রতারণা করছেন মুকুল রায়। পাল্টা তোপ বিজেপির।

আরও পড়ুনঃ Abhishek Banerjee: ডায়মন্ড হারবারের পজিটিভিটি রেট নামল ১ শতাংশে, মমতাকে ‘সরকার’ খোঁচা মালব্যর!

নির্বাচনের আগে বিজেপির প্রার্থী ছিলেন মুকুল রায়। নির্বাচনের পর তৃণমূলে যোগ দেওয়ার পর মুকুল রায়ের বিধায়ক পদ নিয়ে টানাটানি শুরু হয়। এই নিয়ে স্পিকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু স্পিকারের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী দুই সপ্তাহের মধ্যেই মামলার সমাপন করতে চাইছেন। এদিন মুকুল রায়ের আইনজীবীর তরফে জানানো হয়েছিল, মুকুল রায় বিজেপিতে ছিলেন, বিজেপিতেই আছেন। একদিনের সৌজন্য সাক্ষাতকে কোনও দিনই বলা যায় না তিনি দলবদল করেছেন। গলায় উত্তরীয় পড়া মানেই সেই দলের সদস্য হয় যাওয়া নয়।

তিনি আরও বলেন, বিজেপি মুকুল রায়কে সাসপেণ্ড করেনি। বরং প্রকাশ্যে বিজেপির পক্ষেই কথা বলতে দেখা গিয়েছে। এমনকি মুকুল রায় যে বিজেপির সস্য এর সাপেক্ষে যুক্তি পোষণ করেন মুকুল রায়ের আইনজীবী। পাল্টা শুভেন্দু অধিকারীর আইনজীবীরা উত্তরের জন্য আগামী ২৮ জানুয়ারি সময় চেয়ে নিয়েছেন। সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করছি। জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

উত্তরীয় পরার অর্থ সেই দলের সদস্য হওয়া নয়, মুকুল রয়েছেন বিজেপিতেই 

উত্তরীয় পরার অর্থ সেই দলের সদস্য হওয়া নয়, মুকুল রয়েছেন বিজেপিতেই 
উত্তরীয় পরার অর্থ সেই দলের সদস্য হওয়া নয়, মুকুল রয়েছেন বিজেপিতেই

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন তিনি। নির্বাচনের পর তৃণমূলে যোগদান করেন তিনি। কিন্তু সেই যোগদান খাতায় কলমে বিধানসভার বেঞ্চে বদল হয়নি। বরং নিজেকে বিজেপির বিধায়ক বলে দাবি করে আসছেন মুকুল। মুকুলের অবস্থান নিয়ে সন্দীহান তৈরি হওয়ার মাঝেই তাঁকে পিএসি চেয়ারম্যান পদের জন্য নির্বাচিত করা হয়। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে আদালতের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন