Abhishek Banerjee: ডায়মন্ড হারবারের পজিটিভিটি রেট নামল ১ শতাংশে, মমতাকে ‘সরকার’ খোঁচা মালব্যর!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা সংক্রমণ ঠেকাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের উচ্ছ্বসিত প্রশংসা হয়েছে দলে ও দলের বাইরে। নিজের কেন্দ্রে করোনা ঠেকাতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর উদ্যোগেই ডায়মণ্ড হারবার লোকসভার বিভিন্ন ব্লকে পৌঁছে যাচ্ছে ডাক্তারদের গাড়ি। প্রত্যন্ত গ্রামের দুয়ারে দুয়ারে কড়া নাড়ছেন চিকিৎসকরা। চিকিৎসার পাশাপশি, চলছে কোভিড টেস্ট।

আরও পড়ুনঃ দুর্নীতি বা তোলাবাজিকে বরদাস্ত নয়, দুই প্রভাবশালী নেতাকে বহিষ্কার করলেন মমতা!

আর এবার সেই ডায়মন্ড হারবার মডেলকেই নিশানা করছে বিজেপি। কদিন ধরেই অমিত মালব্যর নিশানায় রয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়। আর আজ তিনি সরাসরি তোপ দাগলেন মমতা বন্দোপাধ্যায় কে। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রীকে বারবার চিঠি লেখার পরিবর্তে মমতা বন্দ্য়োপাধ্যায়ের দেখা উচিত ডায়মন্ড হারবার থেকে কীভাবে একটা সমান্তরাল সরকার চালানো হচ্ছে। ডায়মন্ড হারবার মডেল কে কটাক্ষ করে মালব্যের বক্তব্য, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় কেন্দ্র থেকে প্রতিদিন কোভিড তথ্য মিডিয়ায় দেওয়া হচ্ছে। রাজ্যের বাকী অংশের করোনা পরিস্থিতি খারাপ, এটা প্রমাণ করতেই কি এই তত্পরতা?’

প্রসঙ্গত, স্বামী বিবেকানন্দর জন্মতিথিতে নিজের কেন্দ্রে ৩০ হাজার কোভিড টেস্টের সিদ্ধান্ত নেন অভিষেক বন্দোপাধ্যায়। দিন শেষে দেখা যায় ৩০ হাজার ছাড়িয়ে টেস্ট হয়েছে ৫৩ হাজারের বেশি। এরপরেই অভিষেক সিদ্ধান্ত নেন যত দ্রুত সম্ভব সমগ্র ডায়মন্ড হারবারবাসীর কোভিড টেস্ট করাতে হবে, নামাতে হবে পজিটিভিটি রেট। সেই মত প্রতিদিনই চলছে কোভিড টেস্ট। আজও অভিষেক পোস্ট করে জানিয়েছেন, গতকাল অর্থাৎ ১৮ই জানিয়ারি তাঁর কেন্দ্রে ১৮ হাজার ১৫ হাজার ৭০৩টি টেস্ট হয়েছে। যাতে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে মাত্র ১.০৯ শতাংশ! অর্থাৎ আক্রান্ত হয়েছেন ১৭১ জন।

ডায়মন্ড হারবারের পজিটিভিটি রেট নামল ১ শতাংশে, মমতাকে ‘সরকার’ খোঁচা মালব্যর!

ডায়মন্ড হারবারের পজিটিভিটি রেট নামল ১ শতাংশে, মমতাকে 'সরকার' খোঁচা মালব্যর!
ডায়মন্ড হারবারের পজিটিভিটি রেট নামল ১ শতাংশে, মমতাকে ‘সরকার’ খোঁচা মালব্যর!

হুহু করে হচ্ছে টেস্ট, স্বাভাবিকভাবেই বাংলার সার্বিক পজিটিভিটি রেটের থেকে ডায়মন্ড হারবার কেন্দ্রের পজিটিভিটি রেট অনেক কম। সম্ভবত সেই কারনেই অমিত মালব্য মমতা বন্দোপাধ্যায় কে খোঁচা দিয়ে ট্যুইট করে বলেছেন, ডায়মন্ড হারবার থেকে সমান্তরাল সরকার চলছে। অর্থাৎ সমান্তরাল সরকার চালাচ্ছেন অভিষেক বন্দোপাধ্যায়!!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন