Farm Law: তিন কৃষি আইন প্রত্যাহার করতে চলেছে কেন্দ্র, গুরু নানকের জন্মদিনে ঘোষণা মোদির।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রের তিন কৃষি আইন প্রত্যাহার করতে চলেছে কেন্দ্র সরকার৷ শুক্রবার সকালে জাতীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় একথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী অধিবেশনে সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে আইন বাতিল করা হবে৷ এমনটাই জানিয়েছেন মোদি। তিনি বলেন, ‘‘আমাদের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি।’’

আরও পড়ুনঃ Whatsapp: বাড়ি বসেই আবেদন করুন জন্ম-মৃত্যুর শংসাপত্রের, বিশেষ নম্বর চালু কেএমসির।

চলতি মাসের শেষ দিকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন৷ সেই অধিবেশনে কেন্দ্রের তিন আইন প্রত্যাহার করা হবে বলে ঘোষণা প্রধানমন্ত্রীর। আন্দোলনরত সমস্ত কৃষকদের বাড়ি ফিরে যাওয়ার জন্য আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘‘আসুন, সব আবার নতুন করে শুরু করা যাক।’’ পাশাপাশি তাৎপর্যপূর্ণ ভাবে তাঁর মন্তব্য, ‘‘এখন কাউকে দোষারোপের সময় নয়।’’

গত বছরের সেপ্টেম্বর মাসে সংসদে পাশ হয় কেন্দ্রের তিন কৃষি আইন। সংসদে পাশ হওয়ার সময় এই আইনকে কেন্দ্র করে সংসদ উত্তাল হয়। বিতর্কিত এই আইনের প্রতিবাদে গত বছরের নভেম্বর মাসে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন পাঞ্জাব হরিয়ানা সহ দেশের সমস্ত রাজ্যের কৃষকরা। ২৬ নভেম্বর দিল্লি উপকন্ঠে উপস্থিত হয় কৃষকদের পদযাত্রা। দিল্লি প্রবেশের আগেই কৃষকদের আটকে দেওয়া হয়। ব্যবহার করা হয় জল কামান, কাঁদানে গ্যাস। এমনকি লাঠিচার্জ করা হয় কৃষকদের ওপর।

তিন কৃষি আইন প্রত্যাহার করতে চলেছে কেন্দ্র, ঘোষণা প্রধানমন্ত্রীর

তিন কৃষি আইন প্রত্যাহার করতে চলেছে কেন্দ্র,
তিন কৃষি আইন প্রত্যাহার করতে চলেছে কেন্দ্র

কৃষকরা যাতে দিল্লিতে প্রবেশ করতে না পারে তার জন্য সিমেন্টের ব্যারিকেড ব্যবহার করা হয়। ব্যবহার করা হয় কাঁটাতারের ব্যারিকেড। অগত্যা তখন থেকে সিঙ্ঘু, টিকরি এবং গাজিপুর সীমান্তে চলতে থাকে আন্দোলন। চলতি মাসের ২৬ তারিখে আন্দোলন এক বছরে পড়ার কথা ছিল কৃষি আইনের। তার আগেই আইন প্রত্যাহারের ঘোষণা করলেন প্রধানমন্ত্রীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন