Lockdown: কোভিড যুদ্ধে মহড়ায় শহরের তিন বড় হাসপাতাল, প্রথমেই কলকাতা পড়বে তার আঁচ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উৎসবে মাতয়ারা বঙ্গবাসীা। তার মাঝেই থাবা বসাচ্ছে কোভিড আতঙ্ক। সারা দেশে শুরু হয়েছে কোভিড মোকাবিলার মহড়া। কোভিডের ঢেউ এলে প্রথম কলকাতা পাবে তার আঁচ। তাই উৎসব চললেও কোভিড যুদ্ধে অস্ত্রে শান দিচ্ছে শহরের তিন বড় হাসপাতাল।

আরও পড়ুনঃ কোভিডের বাড়বাড়ন্ত, স্বাস্থ্যমন্ত্রীকে চতুর্থ টিকা অনুমোদনের পরামর্শ বিশেষজ্ঞদের

আগামী মঙ্গলবার শহরের ৩ হাসপাতালে ভাইরাসের সংক্রমণ মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখা হবে। কোভিড মোকাবিলার জন্য শহরের হাসপাতালগুলি কতটা প্রস্তুত, মহড়ার মাধ্যমে দেখে নেওয়া হবে সেটাই। প্রশাসন সূত্রে খবর, মোট ৩ দিন ধরে মহড়া চলবে বেলেঘাটা আইডি হাসপাতাল, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল এবং এমআর বাঙ্গুর হাসপাতাল এই তিন হাসপাতালে। আপাত্ত এই তিন হাসপাতালের ওপর প্রাথমিক ভরসা রাখা হচ্ছে। এরপর বাকি বড়ো হাসপাতাল গুলি নিয়ে চিন্তা করবে প্রশাসন।

কোভিড যুদ্ধে মহড়ায় শহরের তিন বড় হাসপাতাল, প্রথমেই কলকাতা পড়বে তার আঁচ
কোভিড যুদ্ধে মহড়ায় শহরের তিন বড় হাসপাতাল, প্রথমেই কলকাতা পড়বে তার আঁচ

এই মঙ্গলবারের মক ড্রিল অর্থাৎ মহড়ায় মূলত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পর্যাপ্ত অক্সিজেন এবং আইসিইউ বেডের ব্যবস্থা আছে কি না সেটাই দেখা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকের পর মঙ্গলবারের এই মহড়ার সিদ্ধান্ত নেয় সারা দেশে। দেশের অন্যান্য শহরেও হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ‘মক ড্রিল’ চালু হবে মঙ্গলবার।

কোভিড যুদ্ধে মহড়ায় শহরের তিন বড় হাসপাতাল, প্রথমেই কলকাতা পড়বে তার আঁচ

কোভিড যুদ্ধে মহড়ায় শহরের তিন বড় হাসপাতাল, প্রথমেই কলকাতা পড়বে তার আঁচ
কোভিড যুদ্ধে মহড়ায় শহরের তিন বড় হাসপাতাল, প্রথমেই কলকাতা পড়বে তার আঁচ

চিনে সম্প্রতি ভয়াবহ আকার নিয়েছে করোনার নতুন উপরূপ বিএফ.৭। প্রতি দিন লক্ষ লক্ষ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। কার্যত শ্মশানে পরিনত হচ্ছে দেশটা। এই ভাইরাসের উপরূপএ যে মৃত্যুর হার বেশি তাই নিয়েই আতঙ্কে গোটা বিশ্ব। এরমাঝেই চলছে খ্রিসমাস ও নতুন বছরের সাড়ম্বর উদযাপন ফলত এই পরিস্থিতিতে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে ভারত। দেশে এখনও কোভিড সংক্রমণ মাথাচাড়া দিয়ে ওঠেনি ঠিকই তবে নতুন প্রকরণ ঢুকে পড়েছে দেশে। ফলে সিঁদুরে মেঘ দেখছে দেশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত