Covid19: কোভিডের বাড়বাড়ন্ত, স্বাস্থ্যমন্ত্রীকে চতুর্থ টিকা অনুমোদনের পরামর্শ বিশেষজ্ঞদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চিন-সহ একাধিক দেশে কোভিডের বাড়বাড়ন্তের মাঝে ভারতের নাগরিকদের জন্য টিকার দ্বিতীয় বুস্টার ডোজে়র অনুমোদনের আবেদন জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়ের কাছে সোমবার একটি বৈঠকে এই আবেদন করেছেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ আড়াই বছর পর জানা যায় আত্মহত্যা নয় খুন হয়েছিলেন সুশান্ত, মর্গের কর্মীর তথ্য নিয়ে শুরু নয়া বিতর্ক

 কোভিডের বাড়বাড়ন্ত, স্বাস্থ্যমন্ত্রীকে চতুর্থ টিকা অনুমোদনের পরামর্শ বিশেষজ্ঞদের

আর এই আবেদন করার কারন হল দেশে আগামী দিনে করোনা ঢেউ থেকে যাতে দেশের মানুষদের রক্ষা করা যায়। চিন, জাপান, আমেরিকার পরিস্থিতি দেখে এখন থেকেই সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী থেকে স্বাস্থ্যমন্ত্রী। রাজ্য গুলির সাথে বৈঠক করে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। জনসাধারণকে ভিড় জায়গাতে মাস্ক পড়ারা কথাও বলা হয়েছে।

 কোভিডের বাড়বাড়ন্ত, স্বাস্থ্যমন্ত্রীকে চতুর্থ টিকা অনুমোদনের পরামর্শ বিশেষজ্ঞদের

এই বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী প্রধানত কোভিড ঠেকাতে দেশ কতটা প্রস্তুত, আরও ভাল প্রস্তুতির জন্য কী কী পদক্ষেপ করা প্রয়োজন, সে বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছেন। আর সেখানেই ওঠে দ্বিতীয় বুস্টার ডোজের প্রসঙ্গ। প্রাথমিক ভাবে স্বাস্থ্য কর্মী এবং জরুরি পরিষেবার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের এই টিকা দেওয়ার কথা বলা হয়েছে।

কোভিডের বাড়বাড়ন্ত, স্বাস্থ্যমন্ত্রীকে চতুর্থ টিকা অনুমোদনের পরামর্শ বিশেষজ্ঞদের

3 18

আইএমএ-র প্রাক্তন প্রেসিডেন্ট জেএ জয়লাল বৈঠকের শেষে জানান, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে জনগণের জন্য চতুর্থ টিকার অনুমোদনের পরামর্শ দেওয়া হয়েছে। কোভিডের এই দ্বিতীয় বুস্টার ডোজে় ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ আরও জোরদার হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন