নজরবন্দি ব্যুরোঃ ১৪ জুন, ২০২০ অর্থাৎ প্রায় আড়াই বছর পর জানা যায় আত্মহত্যা নয় খুন হয়েছিলেন সুশান্ত, আর তাঁর ওই মৃত্যু নিয়ে তৈরি হল নয়া বিতর্ক। মুম্বইয়ের জুহুর আরএন কুপার হাসপাতালের একজন কর্মচারীর দাবি, সুশান্ত আত্মহত্যা করেননি, তাঁকে খুন করা হয়েছি। ওই হাসপাতালেই সুশান্তের ময়নাতদন্ত হয়। রূপকুমার শাহ নামে ওই কর্মীর দাবি, সুশান্তকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। হত্যার স্পষ্ট প্রমাণ ছিল। তার পরও হাসপাতাল কর্তৃপক্ষ সেটা আড়াল করার চেষ্টা করেছে।
আরও পড়ুনঃ খ্রিসমাসের নিয়ন আলোয় নাচলেন লক্ষ্মীকাকিমা, নেটিজেনরা বলছেন ‘বেশরম’ অপরাজিতা


এতদিন কেন চুপ ছিলেন, সেই প্রশ্নের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। ওই কর্মীর বক্তব্য, ‘সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দিন আমাদের কাছে ময়নাতদন্তের জন্য পাঁচটি দেহ এসেছিল। জায়গাটি ছিল কুপার হাসপাতাল। ওই পাঁচটি দেহের মধ্যে আমরা জানতে পারি, একটি ভিআইপি। ময়নাতদন্তের সময় দেখি তা সুশান্তের দেহ। ওর গায়ের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। এমনকি ঘাড়েও আঘাতের চিহ্ন দেখতে পেয়েছিলাম আমরা।’

তিনি আরও বলেন, ‘কেউ তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেছে এবং তাঁর ঘাড়ে যে দাগগুলি ছিল, তার ছবি আমার সমস্ত কথ প্রমাণ করে দেবে। পুলিশের কাছে এই ছবিগুলো আছে। আমরা হাসপাতালে সব মৃতদেহ সামলানোর কাজ করি। সেরকমই আমরা তাঁর মৃতদেহও সামনে থেকে দেখেছি।” তিনি আরও দাবি করেছেন যে ওই কেউ কখনও নিজের ভাঙা হাত-পা নিয়ে কখনও ঝুলে পড়ে আত্মহত্যা করতে পারে না।
এছাড়া একজন ব্যক্তি যখন নিজেকে ঝুলিয়ে দেন, তখন তাঁর ঘাড়ে যেমন দাগ পাওয়া যায়, তাঁর ক্ষেত্রে তা একেবারেই আলাদা ছিল।’ রূপকুমারের বক্তব্য, ‘আমি সবাইকে ময়নাতদন্তের একটি ভিডিয়ো রেকর্ড করার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেননি। আমাকে থামিয়ে দেওয়া হয়েছিল এবং খুব বেশি কিছু করতে পারিনি। আমি নভেম্বরে অবসর নিচ্ছি এবং তাই তার আগে কথা বলার সাহস জোগাড় করতে পারিনি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে।’


তিনি আরও বলেন, ‘আমার বিবেক আমাকে আর এটা করতে দিচ্ছে না। অন্য যাঁরা এ বিষয়ে জানেন, তাঁদের সম্পর্কে আমি জানি না। কিন্তু আমি যে সত্যকে লুকিয়ে রেখেছি, তাতে আমি প্রতিনিয়ত ভুগছি। আমি শুধু মৃতের বিচার চাই।’ কিন্তু এই মন্তব্য যে তাঁকে বিপদে ফেলতে পারে, তাও বুঝতে পেরেছেন রূপকুমার তাই নিজের সুরক্ষারও দাবি করেছেন তিনি।
আড়াই বছর পর জানা যায় আত্মহত্যা নয় খুন হয়েছিলেন সুশান্ত, মর্গের কর্মীর তথ্য নিয়ে শুরু নয়া বিতর্ক

তিনি বলেন, ‘একজন সত্য মানুষ সত্যি কথা বলেন আর সেই কারণে আমি আমার জীবনের জন্য চিন্তিত। কিন্তু আমি নিশ্চিত যে ক্ষমতায় থাকা লোকেরা আমাকে সমর্থন করবেন। আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আমি যা বলছি তা সত্য। এবং তাঁকে আমাকে কিছু সুরক্ষা দেওয়ার জন্য অনুরোধ করুন।’ বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে তাঁর বান্দ্রার ফ্ল্যাটে ২০২০ সালের ১৪ জুন মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। তাঁর মৃত্যু নিয়ে একাধিক দাবি ছড়িয়ে পড়েছিল। কেউ বলেছিলেন আত্মহত্যা। কারও দাবি ছিল যে খুন। প্রশ্নের মুখে পড়েন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীও।







