Aparajita Adhya: খ্রিসমাসের নিয়ন আলোয় নাচলেন লক্ষ্মীকাকিমা, নেটিজেনরা বলছেন ‘বেশরম’ অপরাজিতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিজের জীবন নিজের মতো করে বাঁচা, সমাজমাধ্যমের মুখোমুখি হয়ে বারবার এই বার্তা দিয়েছেন অভিনেত্রী অপরাজিতা। তাই যখন রাজ্য রাজনীতি থেকে বিনোদন দুনিয়া ‘বেশরম রঙের’ বেশরম কতটা তা খুঁজতে ব্যাস্ত। তখন বড়দিনের পার্টির নিয়ন আলোয় ঐ গানে নেচে ঠিক যেন রেড ওয়াইনে্র মাদকতা ছড়ালেন অপরাজিতা।

আরও পড়ুনঃ সিনেমাহল যেন বাবার সম্পত্তি, দেবকেও কোণঠাসা করতে চাইছে তৃণমূল, বিস্ফোরক দিলীপ

কখনও তিনি লক্ষ্মী কাকিমা, কখনও তিনি মা আবার কখনও তিনি দিদিমনি, চরিত্র যেমন হোক অপরাজিতা অপরাজিত থাকেন। তেমনই চমৎকার সাজিয়ে তোলেন তাঁর সোশ্যালমিডিয়া হ্যান্ডেল গুলি। নিজের পছন্দ মতো বাছাই পোশাক, পছন্দের গানে নেচে ওঠা থেকে রিলস বানানো কোন স্বাদ অপূর্ন রাখেন না।

খ্রিসমাসের নিয়ন আলোয় নাচলেন লক্ষ্মীকাকিমা, নেটিজেনরা বলছেন ‘বেশরম’ অপরাজিতা
খ্রিসমাসের নিয়ন আলোয় নাচলেন লক্ষ্মীকাকিমা, নেটিজেনরা বলছেন ‘বেশরম’ অপরাজিতা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রীর এই ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, ডিপ নেক লাল গাউনে উষ্ণতার পারদ চড়াচ্ছেন অপরাজিতা। ব্যাকগ্রাউন্ডে বাজচ্ছে ”হামে তো লুট লিয়া মিলকে ইসক ওয়ালো নে…”। হ্যাঁ সেই বিতর্কিত গান। আর তাতে অভিনেত্রীর মুখভঙ্গিমা থেকে নাচের স্টেপ সবই যেন নজরকাড়া।

খ্রিসমাসের নিয়ন আলোয় নাচলেন লক্ষ্মীকাকিমা, নেটিজেনরা বলছেন ‘বেশরম’ অপরাজিতা

lokkhi kakima

আর এই ভিডিও দেখে যেমন নেমেছে প্রশংসার ঝড় তেমনই তাল মিলিয়ে চলেছে নিন্দার বর্ষন। নেটিজেনদের কুৎসিত আক্রমণ কেউ বলেছেন, “বুড়ি থেকে ছুড়ি হওয়ার ব্যর্থ চেষ্টা” তো কেউ বলেছেন, “দীপিকার থেকেও বেশরম”। যদিও এসব নিয়ে কোনদিন বেশি মাথা ঘামান না অভিনেত্রী। সদ্য মুক্তিপ্রাপ্ত “কথামৃত” আর চলতি ধারাবাহিক “লক্ষ্মী কাকিমা” নিয়ে বেশ ব্যস্ত। ফলে এর ফাঁকে চলছে পছন্দসই অবসর যাপন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত