রাজ্যে তিন নতুন বিমানবন্দর চালুর পথে, মুখ্যমন্ত্রীর কথাতেই কাজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে তিন নতুন বিমানবন্দর চালুর পথে। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক শুরু হতে চলেছে সেই কাজ। নবান্ন সূত্রে খবর, আগামী সপ্তাহেই মালদহ, বালুরঘাট এবং কোচবিহার বিমানবন্দরের পরিদর্শন করতে আসছেন এয়ারপোর্ট অথারিটি অব ইন্ডিয়ার আধিকারীকরা।

আরও পড়ুনঃ ভোটের আগেই উত্তপ্ত অভিষেকের গড়, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি

সূত্রের খবর, সোমবার মালদহ এয়ারপোর্ট, মঙ্গলবার বালুরঘাট এয়ারপোর্ট এবং বুধবার কোচবিহার এয়ারপোর্ট পরিদর্শন করবেন তাঁরা। তিন এয়ারপোর্টের রান মুভি দেখার পাশাপাশি বিমানবন্দর চালু করতে গেলে কী কী প্রয়োজন তা নিয়ে সবিস্তারে আলোচনা করবেন এয়ারপোর্ট অথারিটি অব ইন্ডিয়ার আধিকারিকরা।

কয়েকদিন আগে মালদহে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে মালদহ বিমানবন্দরের রানওয়ে বাড়ানোর জন্য জমি অধিগ্রহণের কাজ দ্রিত সেরে ফেলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেলার পরেই রানওয়ের বিস্তারে জমি অধিগ্রহণ করেছে প্রশাসন। অন্যদিকে বালুরঘাট বিমানবন্দরের রানওয়ের কাজ শেষের দিকে।

তবে জটিলতা রয়েছে কোচবিহার বিমানবন্দরের লাইসেন্স নবীকরণ নিয়ে। সম্প্রতি সেই বিষয়ে জটিলতা দেখা দিয়েছে। তাই এয়ারপোর্ট অথারিটি অব ইন্ডিয়ার আধিকারিকদের রাজ্য সফরে সেই সমস্যার সমাধান হতে পারে বলে মনে করছেন অনেকেই। আবার নতুন রূপে ফিরতে পারে এই বিমানবন্দরটি। শোনা যাচ্ছে আলাদা করে কথা হতে পারে দক্ষিণ ২৪ পরগণার একটি বিমানবন্দরকে নিয়েও।

রাজ্যে তিন নতুন বিমানবন্দর চালুর পথে, রাজ্যে আসছেন এয়ারপোর্ট আধিকারিকরা 

রাজ্যে তিন নতুন বিমানবন্দর চালুর পথে, রাজ্যে আসছেন এয়ারপোর্ট আধিকারিকরা 
রাজ্যে তিন নতুন বিমানবন্দর চালুর পথে, রাজ্যে আসছেন এয়ারপোর্ট আধিকারিকরা 

এই তিন বিমানবন্দর চালু হলে আগামী দিনে শুধুমাত্র দুই বঙ্গ নয়, আন্ত রাজ্যস্তরেও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হতে চলেছে। মুখ্যমন্ত্রীর কথামতো কাজে সাড়া পেয়ে আপ্লুত সাধারণ মানুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত