নজরবন্দি ব্যুরোঃ সুর বাঁধছে মমতার জয়, বাংলার নির্বাচনে গেরুয়া শিবিরকে পিছনে ফেলে যেভাবে এগিয়ে গিয়েছেন তিনি, তাতে তাঁর প্রসংশায় পঞ্চমুখ এই মুহুর্তে সকলেই। নির্বাচনে লড়াইয়ের আগেও দেশের প্রায় সকল বিরোধী দল সমর্থন করেছিলো তাঁকে। তাঁর হয়ে প্রচারেও এসেছিলেন অনেকে। এবার জয়ের পর উচ্চসিত সকলেই, ইতিমধ্যেই বিপুল ব্যাবধানে জয়ী মমতা জানিয়েছিলেন বাংলা বাঁচিয়ে দিল গোটা দেশকে।
আরও পড়ুনঃ IIT থেকে সফল রাজনীতিবিদ! প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিংহ


অখিলেশ থেকে উদ্ধব ঠাকরে, তাঁরা সকলেই সমর্থন করেছিলেন মমতাকে, জিতে ফেরার পর ট্যুইট এর পাশাপাশি ফোন করেছিলেন সকলে। তাৎপর্যপূর্ণ ভাবে ট্যুইট করেছেন খোদ রাহুল গান্ধী। তাঁকে পাল্টা উত্তরও দিয়েছেন দলনেত্রী। তার পরেই মমতার এই সাফল্যকে কুর্নিশ জানিয়েছেছেন কংগ্রেস নেতা কমলনাথ। বাংলা থেকে বিজেপিকে হঠিয়ে যেভাবে তৃতীয় বারের জন্য সরকার গড়েছে তৃণমূল কংগ্রেস, তাতে মমতাকে জাতীয় নেত্রীর খেতাব দিয়েছেন তিনি।
সুর বাঁধছে মমতার জয়, গতকালের একটি সাংবাদিক বৈঠকে কমলনাথ জানিয়েছেন, বাংলার বিধানসভা নির্বাচনে একসঙ্গে বিজেপি, সিবিআই, ইডি সকলকে একসঙ্গে সামলেছেন মমতা, তাতে তিনি এই মুহুর্তে জাতীয় নেতা। তাঁর এই জয়কে কুর্নিশ। তার পর থেকেই আরও বেশি করে সম্ভবনায় উঠে আসছে ২০২৪এ মোদী বিরোধীতার মুখ হিসেবে মমতার নাম। এতদিন এই জায়গায় প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কথা ভাবা হলেও এই মুহুর্তে রাজনৈতিক মহলের যুক্তি, যেভাবে ২১ এর বাংলায় মমতা সমস্ত প্রতিকূলতা হারিয়ে জিতে ফিরেছেন, তাতে রাহুলের থেকে বেশি গ্রহণ যোগ্যতা তাঁর।







