IIT থেকে সফল রাজনীতিবিদ! প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিংহ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ IIT থেকে সফল রাজনীতিবিদ! প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিংহ। কোভিডে আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরেই হাসপাতালের বেডে লড়াই করছিলেন তিনি। সব লড়াই থামিয়ে তিনি পাড়ি দিয়েছেন পরলোকে। সেকথা ট্যুইট করে জানিয়েছেন তাঁর পুত্র তথা প্রাক্তন সাংসদ জয়ন্ত চৌধুরী। আজ, বৃহস্পতিবার সকালে তিনি ট্যুইট করে জানান,  ‘শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে আজ সকালে তিনি প্রয়াত হয়েছেন’।

আরও পড়ুনঃ ভোট চতুর্থীর শীতলকুচি কান্ড! কোচবিহারের পুলিশ সুপারকে সরাল নবান্ন

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের ছেলে, ছাত্র ছিলেন খড়গপুর আইআইটির। পিতা পশ্চিম উত্তরপ্রদেশের জাঠ বলয়ের অবিসংবাদিত নেতা হলেও তাঁর রাজনীতি জীবনের শুরু হয়েছে অনেক পরে। আইআইটির থেকে বেরোনর পরে একাধিক জায়গায় চাকরি করেছেন তিনি। পরে আশির দশকের গোড়ার দিকে প্রবেশ করেন রাজনীতির আঙিনায়।  প্রথমে বাবার হাতে গড়া লোকদল এবং পরবর্তী পর্যায়ে জনতা দলে।

Capture2

 উত্তর প্রদেশের বাগপত কেন্দ্র থেকে সাতবারের বিধায়কও ছিলেন তিনি।  ১৯৮৬ সালে প্রথমবার রাজ্য়সভায় নির্বাচিত হন। ১৯৮৯ সাল থেকে তিনি বাগপত কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনেও দাঁড়ান। সেই বছরই তিনি শিল্পমন্ত্রীর কুর্শিতে বসেন। পরবর্তী সময়ে পিভি নরসিমহা রাওয়ের সরকারে খাদ্যমন্ত্রীও ছিলেন তিনি।

১৯৯৬ সালে তিনি কংগ্রেস ত্যাগ করে রাষ্ট্রীয় লোক দল গঠন করেন এবং ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর  সরকারের অধীনে কৃষি মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তারপর ২০১১ সালে তিনি ইউপিএ সরকারের সঙ্গে জোট বাঁধেন এবং কেন্দ্রীয় অসামরিক উড়ানমন্ত্রী হন। নিজে একাধিক বার জেতার পাশাপাশি  মথুরা থেকে ২০০৯ সালে জিতিয়ে এনেছিলেন নিজের ছেলে জয়ন্তকেও।

থেকে সফল রাজনীতিবিদ! প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিংহ। আজ সকালে ছেলে জুয়ন্ত ট্যুইট করে জানিয়েছেন পিতার মৃত্যুর কথা। সেখানেই তিনি জানান, গত ২০ এপ্রিল চৌধুরী অজিত সিং’জী  করোনা আক্রান্ত হয়েছিলেন। ভর্তি ছিলেন গুরুগ্রামের মেদান্তে। মঙ্গলবার রাতের থেকে ফুস্ফুসের সংক্রমন বেড়ে যায়। আজ সকালে দীর্ঘ লড়াইয়ের পর প্রাণ হারাণ তিনি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর প্রয়ানে শোক জ্ঞাপন জানিয়েছেন নরেন্দ্র মোদী থেকে রাজনাথ সিং।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত