আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার লালবাজার অভিযান করবেন জুনিয়র চিকিৎসকরা। আগামী ২রা সেপ্টেম্বর জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান। সেই অভিযানে সামিল হবেন আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক ছাড়াও অন্যান্য কলেজের জুনিয়র চিকিৎসকরা। একই সাথে ৩রা সেপ্টেম্বর ডাক্তারদের পেন ডাউনের আহ্বান দেওয়া হয়েছে। রাজ্যের সব হাসপাতাল ও প্রাইভেট চেম্বারে পেনডাউনের ডাক।
মূলত ৯ আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণ কাণ্ডে প্রকৃত বিচার ও দোষীদের শাস্তির দাবির পাশাপাশি ১৪ই আগস্ট আরজিকর হাসপাতালে হামললায় পুলিশি নিষ্ক্রিয়তা র প্রতিবাদ ও চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে তাদের এই লাল বাজার অভিযান। যেখানে অন্যান্য মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদেরও ডাক দেওয়া হয়েছে এই অভিযানে। এছাড়াও যেমনটা জানা গেছে এই মিছিল থেকে সম্ভবত পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগেরও দাবি করা হতে পারে।


এছাড়াও পরের দিন অর্থাৎ ৩রা সেপ্টেম্বর হাসপাতাল থেকে শুরু করি সমস্ত মেডিকেল চেম্বারের ডাক্তারদের পেন ডাউন করার আহ্বান জানানো হয়েছে। অর্থাৎ একপ্রকার কর্ম বিরতির ডাক দেওয়া হয়েছে এই জুনিয়র চিকিৎসক মহলের পক্ষ থেকে। এর প্রভাবে ইমারজেন্সি পরিষেবায় কোন প্রভাব পড়বে না বলেই খবর চিকিৎসক মহল সূত্রে। সব মিলিয়ে আরজিকোর কাণ্ডের বিচারের দাবির প্রতিবাদ মিছিল অব্যাহতই রেখেছে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে ইন্টার্ন পড়ুয়ারা।








