এবার কি দেশে মহিলা রাষ্ট্রপতি? বিজেপি-র এই ইচ্ছের কাঁটা শুধু নীতীশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাষ্ট্রপতি নির্বাচনের রণকৌশল নিয়ে বিজেপি বনাম বিরোধী শিবিরে উত্তেজনা চরমে। কিন্তু তার আড়ালেই তীব্র আকার নিচ্ছে এনডিএর অন্দরের টানাপোড়েন। কারণ, কেন্দ্রের শাসকদল রাষ্ট্রপতি পদে এবার মহিলা মুখ চাইছে বলে সূত্রের খবর। স্বয়ং নরেন্দ্র মোদিও নাকি এই প্রস্তাবের পক্ষে।

আরও পড়ুনঃ জম্মুর সাম্বায় গোপন সুড়ঙ্গের সন্ধান, নাসকতার ছক বানচাল করল ভারতীয় সেনা

কিন্তু সেক্ষেত্রে বড় কাঁটা বর্তমানে এনডিএ-র সবথেকে বড় শরিক, সংযুক্ত জনতা দলের (জেডিইউ) প্রধান নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী চাইছেন পরবর্তী রাষ্ট্রপতি হতে। যদিও তিনি প্রকাশ্যে এই বাসনার কথা ঘোষণা করেননি। অপরদিকে এবারের রাষ্ট্রপতি নির্বাচনে সমস্ত বিরোধীদের একত্রিত ভোট শতাংশ শাসক শিবিরের থেকে বেশি রয়েছে।

8 1

সেই বিষয়টিকে মাথায় রেখে বিরোধীরা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে নিজেদের মধ্য আলোচনা করে জোটবদ্ধ হওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। বিজেপি সূত্রের খবর, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে আদিবাসী মহিলা ‘মুখ’কে সামনে রেখেই এগোতে চাইছে বিজেপি। রাইসিনা হিলসের দৌড়ে ওড়িশার বিজেপি নেত্রী দ্রৌপদী মুর্মুর নাম সবার আগে রয়েছে।

এবার কি দেশে মহিলা রাষ্ট্রপতি? বিজেপি-র এই ইচ্ছের কাঁটা শুধু নীতীশ

যদি তাঁকে এই পদে বসানো হয় তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি-র সংখ্যাগরিষ্ঠতার জন্য যেটুকু ভোটের প্রয়োজন রয়েছে, তা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের দল বিজেডিই পূরণ করে দেবে বলে সুত্রের খবর। মুর্মুকে প্রার্থী করা হলে বিরোধী শিবির থেকে আরও ভোট বিজেপি দিকে আসার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবে গত বছর পর্যন্ত কাজ করেছেন মুর্মু।

এবার কি দেশে মহিলা রাষ্ট্রপতি? বিজেপি-র এই ইচ্ছের কাঁটা শুধু নীতীশ

এবার কি দেশে মহিলা রাষ্ট্রপতি? বিজেপি-র এই ইচ্ছের কাঁটা শুধু নীতীশ

সেখানকার শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা শিবু সোরেন ও সেখানকার মুখ্যমন্ত্রী শিবু-পুত্র হেমন্ত সোরেনের সঙ্গে মুর্মুর সম্পর্ক রীতিমতো ভাল। সেই সুবাদে তাদের ভোট বিজেপির ঝুলিতে আসতে পারে এমন সম্ভাবনাই প্রবল। মুর্মুকে রাষ্ট্রপতি প্রার্থী করা হলে একদিকে যেমন বিজেপির জয়ের পথ প্রশস্ত হবে আবার তেমনই রাজনৈতিক সুবিধা মিলবে তাদের। সব মিলিয়ে এবার দেশের সাংবিধানিক প্রধান এক জন মহিলা হবার সম্ভবনা বেশি বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

11 2

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত