নজরবন্দি ব্যুরোঃ জম্মুর সাম্বায় আন্তর্জাতিক সীমানা লাগোয়া অঞ্চলে একটি বড়সড় গোপন সুড়ঙ্গের সন্ধান পেল সেনাবাহিনী৷ সুড়ঙ্গটি পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করতে ব্যবহার করত জঙ্গিরা। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ।
আরও পড়ুনঃ বেড়েই চলেছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা, এবার চিন্তা হরিয়ানাকে নিয়ে


বিএসএফ সূত্রের খবর, বৃহস্পতিবার ভোররাতে সীমান্তে টহলরত জওয়ানেরা সুড়ঙ্গটি চিহ্নিত করেন। প্রসঙ্গত, গত বছরের জানুয়ারি মাসে জম্মুর কঠুয়া জেলার হীরানগর সেক্টরে দু’টি সুড়ঙ্গ সনাক্ত করেছিল বিএসএফ। প্রায় ১৬ মাস পরে ফের সীমান্তে পাওয়া গেল জঙ্গি অনুপ্রবেশের ভূগর্ভস্থ পথ।

২০২০ নভেম্বরে সাম্বায় পাক সীমান্তের কাছে প্রায় ১৫০ মিটার লম্বা এক সুড়ঙ্গ খুঁজে পেয়েছিলেন বিএসএফ জওয়ানেরা। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল বৃহস্পতিবার ভারতীয় সেনা যে সুড়ঙ্গটির হদিশ পেয়েছে সেটি ঠিক পাক সেনার আউটপোস্টের উলটোদিকে অবস্থিত।



ভারতীয় নিরাপত্তা আধিকারিকরা মনে করছেন, পাক সেনার মদতেই এই সুড়ঙ্গ দিয়ে সীমান্তের এপারে ঢুকে পড়ত জঙ্গিরা। আগে মনে করা হচ্ছিল, পাকিস্তানে গঠিত নয়া সরকার ইমরান খানের মতো প্রবল ভারত বিরোধী অবস্থান নাও নিতে পারে।

জম্মুর সাম্বায় গোপন সুড়ঙ্গের সন্ধান, নাসকতার ছক বানচাল করল ভারতীয় সেনা
শপথ নেওয়ার পর সন্ত্রাসের রাস্তা ছেড়ে আলোচনার বার্তাও দিয়েছিলেন নতুন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কিন্তু এই সদ্য আবিষ্কৃত সুড়ঙ্গ বুঝিয়ে দিল, চুপ করে থাকার পাত্র নয় পাকিস্তান।







