Travel: জাঁকিয়ে শীত পড়ার আগেই করে ফেলুন হাওয়া বদল, গন্তব্য হতে পারে এই ৩ ঠিকানা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নভেম্বর শুরু হওয়ায় আগেই বাংলায় শীতের আমেজ। এই সময় ভ্রমণপিপাসুরা একটু সময় সুযোগ পেলেই কোথাও একটা ঘুরে আসতে চায়। কংক্রিটের শহর ছাড়িয়ে মন ভালো করতে যাবেন কোথায়? পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে প্ল্যান বানিয়ে বেছে নিন এই ৩ জায়গা।

আরও পড়ুন: পাহাড়-সমুদ্র নয়, ঘুরে নিন কলকাতার কাছে ভারতের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্যে

অমৃতসর: অমৃতসরের স্বর্ণমন্দির বিশ্ববিখ্যাত। বছরের বারো মাসই এখানে বহু দর্শনার্থীর সমাগম হয়। পাঞ্জাবের ‘শান’ হল এই জায়গা। হিসেবের মধ্যে বাজেট রেখে প্ল্যান করলেই সহজে স্বর্ণ মন্দির দর্শন করে আসতে পারেন। আপনিও এই শীতে এখান থেকে ঘুরে আসুন

জাঁকিয়ে শীত পড়ার আগেই করে ফেলুন হাওয়া বদল, গন্তব্য হতে পারে এই ৩ ঠিকানা

শান্তিনিকেতন: সম্প্রতি শান্তিনিকেতন ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে। বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গের ‘লাল মাটির দেশ’ নামে পরিচিত বীরভূম জেলায় অবস্থিত এই পর্যটন কেন্দ্রে দেশ বিদেশের বহু পর্যটক ঘুরতে আসেন। এই শীতে আপনার গন্তব্য হতে পারে রবি ঠাকুরের দেশ।

জাঁকিয়ে শীত পড়ার আগেই করে ফেলুন হাওয়া বদল, গন্তব্য হতে পারে এই ৩ ঠিকানা

শিলং: শিলংকে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয় যার কারণে পর্যটকরা এখানে আসতে আকৃষ্ট হয়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে। শিলংয়ের আবহাওয়া সারাবছর মনোরম থাকে। শীতের মরশুমে হালকা ঠান্ডা গায়ে মেখে ঘুরে আসতে পারেন এই ঠিকানায়।

জাঁকিয়ে শীত পড়ার আগেই করে ফেলুন হাওয়া বদল, গন্তব্য হতে পারে এই ৩ ঠিকানা

জাঁকিয়ে শীত পড়ার আগেই করে ফেলুন হাওয়া বদল, গন্তব্য হতে পারে এই ৩ ঠিকানা
জাঁকিয়ে শীত পড়ার আগেই করে ফেলুন হাওয়া বদল, গন্তব্য হতে পারে এই ৩ ঠিকানা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত