Eye Health: চোখের জ্যোতি বাড়াতে চান! এই ৫ খাবারে মিলবে সমাধান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চোখ হল আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখ আছে বলেই আমরা পৃথিবী দেখতে পারি। পৃথিবীর স্বাদ গ্রহন করতে পারি। ফলে চোখকে সুস্থ রাখা আমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। তবে রোজকার এই অস্বাস্থ্যকর জীবনে সুস্থ সবল চোখ পাওয়া দায় হয়ে ওঠে। তবে কয়েকটি খাবার আপনি আপনার খাদ্যে যুক্ত করার মাধ্যমে চোখের যত্ন রাখতে পারবেন।

আরও পড়ুনঃ চুপি চুপি সেরে ফেলেছিলেন বিয়ে, হানিমুনে দার্জিলিং পাড়ি দিলেন উদয়-অনামিকা!

ডিম শরীরের জন্য কতটা ভাল সেটা আমরা সবাই জানি। ডিম চোখের জন্যও খুব ভাল। তবে ডিমের সাদা অংশের চেয়ে ডিমের হলুদ অংশ অত্থাত ডিমের কুসুম চোখের উপকারিতায় লাগে। কারন ডিমের কুসুমে থাকে প্রচুর পরিমানে ক্যালশিয়াম, আয়রন, ভিটামিন ডি, ভিটামিন বি, ম্যাগনেশিয়াম। এর ফলে চোখের যেসমস্ত রোগ আছে তা নিরাময় হয়। এবং পাশাপাশি চোখের জ্যোতি বাড়ে।

চোখের জ্যোতি বাড়াতে চান! এই খাবার গুলো পাতে অবশ্যই রাখবেন
চোখের জ্যোতি বাড়াতে চান! এই খাবার গুলো পাতে অবশ্যই রাখবেন

বেশী করে ছোট মাছ খান। তবে অনেকেই ছোটমাছ রান্না করার আগে মাছের মাথা ফেলে দেন। তবে আজ থেকে আর এমনটা করবেন না। কারন মাছের মাথা চোখের জন্য খুব উপকারি। মাছের মাথা থেকে প্রচুর পরিমানে প্রোটিন এবং ক্যালশিয়াম পাওয়া যায়। আর এই মাছের মাথায় থাকে প্রচুর পরিমানে ফসফরাস ফলে বেশী করে ছোট মাছ খাদ্য তালিকায় যোগ করুন।

চোখের জ্যোতি বাড়াতে চান! এই খাবার গুলো পাতে অবশ্যই রাখবেন

চোখের জ্যোতি বাড়াতে চান! এই খাবার গুলো পাতে অবশ্যই রাখবেন

বেশী করে দুধ খান। প্রতিদিনের খাদ্য তালিকায় দুধ যোগ করুন। কারন দুধে থাকে প্রচুর পরিমানে ভিটামিন এ। শুধু তাই নয় দুধ থেকে পাবেন ভিটামিন বি২, বি ১২, পটাশিয়াম সহ নানা ভিটামিন ও খনিজ। যা চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করবে। অনেকে আবার দুধের গন্ধ সহ্য করতে পারেনা। ফলে দুধের বদলে দুধের তৈরি যেকোনো জিনিস যেমন ক্ষীর, ছানা ইত্যাদি খেতে পারেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর