নজরবন্দি ব্যুরোঃ দেশের ব্যাঙ্কিং ব্যাবস্থা নিয়ে সাধারন মানুষের বিস্তর অভিযোগ রয়েছে। বিভিন্ন কারণ দেখিয়ে টাকা কেটে নেওয়া, সঠিক সময় সঠিক পরিসেবা না পাওয়া, হয়রানি, নিরাপত্তাহীনতা ইত্যাদি একাধিক কারণে ব্যাঙ্কগুলির উপর কিছুটা বিরক্ত সাধারন জনগন। সম্প্রতি দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক এই বিষয়টি নিয়ে তাঁদের মত প্রকাশ করেছে। তবে সব কিছুর থেকে গুরুত্ব পেয়েছে নিরাপত্তা। অর্থাৎ কোন ব্যাঙ্কে টাকা রাখলে আপনার টাকা নিরাপদে থাকবে তাঁর তালিকা দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
আরও পড়ুনঃ পার্থকে সিপিএম জিতিয়েছে, একযোগে আক্রমণ শানালেন শুভেন্দু
ক্রমাগত মুদ্রাস্ফীতির কারণে যত দিন যাচ্ছে ততই সাধারণ মানুষ নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন। সম্প্রতি কয়েকটি ব্যাঙ্ক সুদের হার কিছুটা বাড়িয়েছে। কিন্তু তাতে ব্যাঙ্ক বিমুখ মানুষকে ব্যাঙ্কমুখী করা যায়নি। আমজনতা ব্যাঙ্কে টাকা রাখার বিষয় আগের মতো খুব একটা উৎসাহী নন। তবে একাধিক পরিস্থিতির মধ্যে পড়েও আজও আর্থিক নিরাপত্তার খাতিরে সকলেই ভরসা রাখেন ব্যাঙ্কের উপর।

সেই কারনেই রিজার্ভ ব্যাঙ্ক একটি সমীক্ষা করেছিল। সেই সমীক্ষা রিপোর্ট আসার পরেই দেশের মানুষকে আশ্বস্ত করেছে দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে এই মুহূর্তে ভারতে বেসরকারি ব্যাঙ্কের সংখ্যা ২১ এবং সরকারি ব্যাঙ্কের সংখ্যা ১২। এর মধ্যে ২টি বেসরকারী এবং একটি সরকারি ব্যাঙ্কে টাকা রাখা আপনার পক্ষে সবথেকে নিরাপদ।

২০২৩ সালের শুরুতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ডোমেস্টিক সিস্টেমিক্যালি ইমপোর্ট্যান্ট ব্যাঙ্কস ২০২২ নামে একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছে সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কগুলির নাম। সরকারি ব্যাঙ্কটি হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। বেসরকারি ব্যাঙ্ক দু’টি হল এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক।
দেশের এই ৩ টি ব্যাঙ্ক সব থেকে নিরাপদ, টাকা রাখুন নিশ্চিন্তে, ঘোষণা RBI-এর

আরবিআই বিবৃতি দিয়ে জানিয়েছে, স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইআইসিআই ব্যাঙ্কের মুখ থুবড়ে পড়ার আশঙ্কা নেই। তাদের কৌশলগত গুরুত্বপূর্ণ ব্যাঙ্কের তালিকায় রাখা হয়েছে। এই তালিকায় রাখার অর্থ হল, অর্থনৈতিক দুরবস্থা এলেও সরকার এবং আরবিআই তিনটি ব্যাঙ্ককে নিরাপদে রাখবে।



