‌বিহারের উপমুখ্যমন্ত্রীর পদে কি দুজন, শপথগ্রহনের আগে জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‌বিহারের উপমুখ্যমন্ত্রীর পদে কি দুজন, শপথগ্রহনের আগে জল্পনা তুঙ্গে । মারকাটারি যুদ্ধের পর বিহারে মহাজোট কে হারিয়ে ক্ষমতা পুনর্দখল করেছে নিতিশ বিজেপি জোট। নিতিশিই যে আগামী মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন তাও স্থির। তবে জল্পনা শুরু হয়েছে অন্য পদটি নিয়ে। বিহারে উপমুখ্যমন্ত্রীর গদিতে কে বসবেন।জল্পনা বাড়িয়েছে একাধিক ব্যাক্তিকে পদে বহাল করার সম্ভবনা।

আরও পড়ুনঃসৌমিত্র প্রয়াণে শোকস্তব্ধ অমিতাভ করলেন টুইট, কি লিখলেন তিনি?

তবে কি  বিহারের উপমুখ্যমন্ত্রীর পদে বসবেন দু’‌জন?‌সূত্রের খবর, বিজেপি থেকেই দু’‌জনকে বেছে নেওয়া হবে দু’‌জন উপমুখ্যমন্ত্রী।এই নিয়ে টানা চতুর্থবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। কিন্তু নির্বাচনের ফলাফলের কথা ভাবলে দেখা যাবে, শরিক দল বিজেপি কিন্তু একক ভোটে জেডিইউকে পেছনে ফেলেছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারত, নীতীশ কুমার কেন গদি নেবেন!‌ কিন্তু মহারাষ্ট্রের মতো বিহারকে হাতছাড়া করতে চায়নি বিজেপি।

তাই সানন্দে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিয়েছে নীতীশের জন্য। তবে নীতীশ বিনয়ের সঙ্গে জানিয়েছেন, তিনি চাননি এই পদটি দখল করতে। বিজেপি জোর করেছে বলেই তিনি রাজি হয়েছেন। এদিকে প্রশ্ন চিহ্নটি বাইপাস করে উপমুখ্যমন্ত্রী পদের ওপরে গিয়ে বসেছে। এই পদটিও কি জেডিইউয়ের দখলে যাবে?‌ কিন্তু এত বছর ধরে সুশীল মোদি নীতীশের পাশে থেকেছেন।

তাঁকে উপমুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে আসাটা কি ঠিক হবে? কিন্তু বিজেপি বিধায়ক তারকিশোর প্রসাদ ও রেনু দেবীকে উপমুখ্যমন্ত্রী করার কথা ভাবছে পার্টি। এছাড়া বিহারের স্পিকারের পদটিও বিজেপির কাছেই যাচ্ছে বলে সূত্রের খবর। রবিবার মধ্যরাতে একটি বৈঠকে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা সোমবার বিকেলে সকলের কাছে স্পষ্ট হবে।

বিহারের উপমুখ্যমন্ত্রীর পদে কি দুজন, শপথগ্রহনের আগে জল্পনা তুঙ্গে ।অন্যদিকে এনডিএ-এর বাকি দুই শরিক দল, জিতনরাম মাঁঝির হাম ও মুকেশ সহানির ভিআইপিও উপমুখ্যমন্ত্রীর পদের জন্য দাবি জানিয়েছে। এবারে তাদের মর্যাদা না দিলে বিপদ। এরা বেরিয়ে গেলে সরকার পড়ে যেতে পারে। দু’‌টি দলকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার কথাও ভাবছে এনডিএ সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন