সৌমিত্র প্রয়াণে শোকস্তব্ধ অমিতাভ করলেন টুইট, কি লিখলেন তিনি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সৌমিত্র প্রয়াণে শোকস্তব্ধ অমিতাভ করলেন টুইট, সৌমিত্রকে নিয়ে মন ভারাক্রান্ত মেরিন ড্রাইভ পারের বলিউডেরও। ইহলোকের মায়া ত্যাগ করে অসীমের পথে বিলীন হয়েছেন আমাদের সকলের প্রিয় ‘অপু’ তথা ‘ফেলুদা’ সৌমিত্র চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ সৌমিত্রকে নিয়ে মন ভারাক্রান্ত মেরিন ড্রাইভ পারের বলিউডেরও

পরম প্রিয় অভিনেতার স্মৃতিমেদুরতায় ডুবে রয়েছে গোটা বাঙালি জাতি। তবে কি ‘ক্ষিদ্দা’ শুধু বাঙ্গালীর মননের চিরস্মরণীয় নায়ক? না তা নয়। বাঙালির জীবন্ত মহীরুহ তথা বাংলা বাংলা সিনেমা জগতের চিরস্মরণীয় কিংবদন্তি পলুকে নিয়ে আজ ভারাক্রান্ত আরব সাগরের তীরের বলিউডও। টলিউডের পিতৃবিয়োগের আঁচ গিয়ে পৌঁছল মায়ানগরীতেও।

বলিউডও মেনে নিতে পারছে না উদয়ন পণ্ডিতের চলে যাওয়া। মন খারাপ স্বয়ং শাহেনশার।  খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ার পাতা ভরতে থাকে প্রতিক্রিয়ায়। একইভাবে স্মৃতিচারণায় সামিল অমিতাভ বচ্চনও।

সৌমিত্র প্রয়াণে শোকস্তব্ধ অমিতাভ করলেন টুইট, এদিন সোশ্যাল মিডিয়ার পাতায় তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখলেন, ভারতীয় চলচ্চিত্র জগতের একটি স্তম্ভ পতন সৌমিত্র চট্টোপাধ্যোর মৃত্যু। এক লেজেন্ড অভিনেতা চলে গেলেন। চলচ্চিত্র উত্‍সবে তোলা একটি ছবি শেয়ার করেই তিনি এই পোস্ট করেন। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে ভক্তমহলে।

1a

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন