এবার ভ্যাকসিন নিতে আর লাইনে দাঁড়াতে হবে না, ব্যবস্থা করলো কোলকাতা পুরসভা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার ভ্যাকসিন নিতে আর লাইনে দাঁড়াতে হবে না, সেই ব্যবস্থা করেছে কোলকাতা পুরসভা। এবার মোবাইলের মাধ্যমে আগে থেকেই বুক করা যাবে টিকা নেবার দিন।তবে যারা দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেবেন তাদের জন্যে এই প্রি বুকিং ব্যবস্থা।

আরও পড়ুনঃ নিজে করোনা পজেটিভ, ১১ দিন গাছের উপর কাটালেন যুবক!

পুরসভা টল ফ্রি নম্বরে ফোন করলে জানিয়ে দেওয়া হবে কবে কোথায় টিকা নিতে যেতে হবে। নম্বরটি হল ৮৩৩৫৯৯৯০০০। এই নম্বরে হোয়াটসঅ্যাপও রয়েছে। আগামী ১৫ দিন এই ব্যবস্থা চালু থাকবে। কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেছেন, ‘লাইন দিয়ে, ভিড় করে দাঁড়িয়ে অনেকেরই ভ্যাকসিন নেওয়া সম্ভব হচ্ছে না।

তাই এখন থেকে বাড়িতে বসে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই পুরসভা সময় ও স্থান জানিয়ে দেবে।’ এর জন্য পুরসভার তিনটি ভ্যাকসিনেশন সেন্টার খুলেছে।

উত্তরে বিধান শিশু উদ্যান, মধ্য কলকাতার রক্সি সিনেমা হল ও দক্ষিণ কলকাতার সাউথ সিটি স্কুল থেকে এই বিশেষ সুবিধা মিলবে। তবে ৪৫ বছর বয়স হলেই মিলবে কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের প্রি-বুকিং সুবিধা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন