PM CARES সরকারি নাকি বেসরকারি! উঠছে প্রশ্ন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: PM CARES সরকারি নাকি বেসরকারি! উঠছে প্রশ্ন। করোনা পরিস্থিতিতে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে তৈরি হয়েছিল PM CARES ফান্ড। সেই সময় প্রশ্ন উঠেছিল PM CARES ফান্ড সরকারি না বেসরকারি। তবে এই নিয়ে স্পষ্ট কিছুই জানা যায়নি।

আরও পড়ুনঃডিএ মামলার শুনানিতে গরহাজির স্বয়ং রাজ্য সরকার।

ওই তহবিলটিকে তথ্য জানার অধিকার আইনের বাইরে রাখা হয়েছে বলে জানা যায়। সূত্রে খবর, PM CARE গঠনতন্ত্রে এমন একটি ধারা রয়েছে যা থেকে এটিকে বেসরকারি বলা যেতে পারে। ওই ট্রাস্টের চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর পাশাপাশি ট্রাস্টের সদস্য হিসেবে রয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী।

ট্রাস্টের যে নথি তার ওয়েবসাইটে দেওয়া হয়েছে তাকে সরকারি বলা যায় না বলেই দাবি করা হচ্ছে। নথিতে বলা হচ্ছে, “এই ট্রাস্ট কোনও ভাবেই সরকারি মালিকানা বা নিয়ন্ত্রণাধীন নয়। কেন্দ্র বা রাজ্য সরকারের কোনও নিয়ন্ত্রণ PM CARE এর ওপরে নেই। ট্রাস্টের পরিচালনায় কোনও ভাবেই সরকার জড়িত নয়।”

PM CARES সরকারি নাকি বেসরকারি! উঠছে প্রশ্ন। উল্লেখ্য, গত মার্চেই তৈরি হয়েছিল PM CARE ফান্ড। উদ্দেশ্য, করোনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করা। ট্রাস্টটি নথিভূক্ত করা হয় গত ২৭ মার্চ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত