করোনা রোগীর সঙ্গেই আছেন আত্মীয়, চুঁচুড়ার হাসপাতালের ঘটনায় আশঙ্কা সংক্রমণের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনা রোগীর সঙ্গেই আছেন আত্মীয়, যে হারে গোটা দেশে ছড়িয়েছে সংক্রমণ তাতে এই মুহূর্তে অক্সিজেন থেকে হাসপাতালের বেড দুই অকুলান সাধারণ মানুষের কাছে। বহু চেষ্টাতে কোথাও মিলছে অক্সিজেন, কোথাও পরিষেবার অভাবে মারা যাচ্ছেন মানুষ। কোনো কোনো জায়গার চিত্র আবার একটু আলাদা। করোনার রোগীর পাশেই থাকছেন তাঁর পরিজনেরা।

আরও পড়ুনঃ স্ট্রংরুমে বিকল CCTV, কুকর্মের আশঙ্কায় কমিশনের দ্বারস্থ তৃণমূল

এই ছবি দেখা গেছে হুগলির চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। সূত্রের খবর,ওই হাসপাতালের সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনস ওয়ার্ডে ভর্তি রয়েছেন করোনা রোগী, আর রোগীর সঙ্গে রয়েছেন তাঁর আত্মীয়রাও। ঘটনা সামনে আসতেই উঠেছে একাধিক প্রশ্ন। এভাবে করোনা রোগীর সঙ্গে পরিজনেরা থাকলে তাতে আরও দ্রুত ছড়িয়ে পড়বে সংক্রমণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

চুঁচুড়া সদর হাসপাতালের  সারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন করোনার উপসর্গ রয়েছে এমন রোগীরা। তাঁদের মধ্যে বেশিরভাগেরই উপসর্গ শ্বাসকষ্ট। টেস্টে রিপোর্ট পজেটিভ এলে তাঁদের স্থানিন্তরিত করা হয়  ব্যান্ডেল ইএসআই কোভিড হাসপাতালে। কাউকে কাউকে পাঠানো হয় সেফ হোমেও। কিন্তু হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দিন তিনেক আগে, সারি ওয়ার্ডে থাকা এক ব্যক্তির কোভিড ধরা পড়ে।

করোনা রোগীর সঙ্গেই আছেন আত্মীয়, তাঁকে কোভিড হাসপাতাল বা সেফ হোমে স্থানান্তরিত না করে ওই ওয়ার্ডেই রেখে দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছেন তাঁর আত্মীয় পরিজনরাও। রাজ্যে একদিকে ক্রমবনতির দিকে যাচ্ছে পরিস্থিতি। এই অবস্থায় রোগীর সঙ্গে তাঁদের পরিবার পরিজনেরা থাকলে আরও দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়বে বলেই আশঙ্কা করছেন সকলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত