নজরবন্দি ব্যুরোঃ দিনে দিনে আরও কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের জানিয়ে দিয়েছেন করোনার তৃতীয় ঢেউ আসছেই। তাই আগে থেকে করোনা মোকাবিলায় প্রস্তুতি নিতে চাইছে রাজ্য। এবার পাড়ায় পাড়ায় কোভিড কেয়ার সেন্টার গড়তে উদ্যোগি রাজ্য সরকার। এর কাজে বিভিন্ন এলাকার ক্লাব বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে এগিয়ে আসার জন্য আবেদন জানানো হয়েছে। রাজ্যের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, যে কোন এলাকায় ক্লাবঘর, কমিউনিটি হল বা কারোর ফাঁকা বাড়িতে যদি কোভিড কেয়ার সেন্টার তৈরি করা যায়, ক্ষেত্রে সবরকম সরকারি সুবিধা মিলবে।
আরও পড়ুনঃ রাজ্যে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পরশু থেকে ফের সরতে পারে মেঘ।
এর আগে সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল, রাজ্যের করোনা পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে এবার পাড়ায় পাড়ায় আইলেশন ওয়ার্ড করতে হবে। এবং এই কাজের জন্য ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে উদ্যোগ নিতে হবে। এছাড়াও স্থানীয় বেসকারি হাসপাতালের সাহায্যও নেওয়া যেতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ক্ষেত্রে রাজ্য সরকার চিকিত্সাক ও নার্স থেকে শুরু করে অক্সিজেন, ওষুধ, স্যানিটাইজার, খাবার দিয়ে তাদের পরিষেবা প্রদান করবে। রাজ্যে জারি করা নির্দেশে বলা হয়েছে, সুরক্ষার কথা মাথায় রেখে আইসোলেশন ওয়ার্ডগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নিয়মিত স্যানিটাইজেশন করতে হবে। মৃদু উপসর্গের রোগীদের আলাদা রাখার ব্যবস্থা করা যেতে পারে।
এবং প্রয়োজনে অক্সিজেন সাপোর্ট লাগবে এমন রোগীদেরও আলাদা রাখার ব্যবস্থা করা যেতে পারে। কোনও সংক্রমিত ব্যক্রির জ্বর কমে যাওয়ার পর তিন দিন অপেক্ষা করতে হবে। তার পর যদি অন্যান্য উপসর্গগুলিও দেখা না যায় তাহলে সেই তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। কোনও রোগীর শারীরিক অবস্থা খুব খারাপ হলে তাঁকে কোভিড হাসাপাতালে স্থানান্তরিত হলে রাজ্য সরকার সহযোগিতা করবে। তবে এই গোটা প্রক্রিয়াটি স্থানীয় সিএমওএইচের পরামর্শ নিয়েই করতে হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে।



