ধরা পড়ে গেলেন লকেট! ভিডিওয় স্পষ্ট বাইরের কেউ নন, গাড়ির ভেতর থেকেই ভাঙা হয়েছে কাঁচ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ধরা পড়ে গেলেন লকেট! চুঁচুড়ায় আক্রান্ত বিজেপি প্রার্থী লকেট, চোট পেয়েছেন হাতে ভাঙা হয়েছে গাড়ির কাঁচ। এই নিয়েই সকাল থেকে সরগরম ছিল চুঁচুড়া। বিজেপি প্রার্থী সহ কর্মীরা সকলেই অভিযোগের আঙুল উঠিয়েছিলেন তৃণমূলের দিকে। কিন্তু ঘটনার কয়েক ঘন্টা যেতেই ঘটনা চাঞ্চল্যকর মোড় নিয়েছে।নিজেই গাড়ির কাঁচ ভেঙে নাটক করছেন লকেট। অভিযোগ করেছেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার। সঙ্গে একটি ভিডিও দিয়েছেন তিনি। কড়া নিরাপত্তায় চার জেলায় মোট ৮৯৯ কেন্দ্রীয় বাহিনির নিরাপত্তা বলয়ে চলছে আজকের নির্বাচন। তবে দিনের প্রথম ভাগ থেকেই উঠে আসছে বিক্ষিপ্ত ভাবে একাধিক এলাকার অশান্তির চিত্র। ভোটের সকাল থেকে উত্তপ্ত উত্তরবঙ্গ। শিতলকুচীতে ভোট গ্রহণের কয়েকঘন্টার মধ্যেই গুলিতে প্রাণ হারিয়েছেন মোট ৫ জন। কেন্দ্রীয় বাহিনির গুলিতে প্রাণ হারিয়েছেন ৪ তৃণমূল কর্মী।

আরও পড়ুনঃ ভ্যাকসিন নেওয়ার এক মাসের মাথায় করোনা পসিটিভ RSS প্রধান মোহন ভাগবত।

দিনের প্রথম ভাগেই অশান্তির চিত্র ফুটে উঠেছিল হুগলীর চুঁচুড়াতে। ৫ জেলার ৪৪টি আসনের মধ্যে একটি চুঁচুড়া। আজ সকালেই মন্দিরে পুজো দিয়ে বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সেখানেই আক্রান্ত হয়েছেন তিনি বলেই অভিযোগ, অভিযোগ এসেছে ভাঙচুর চালানো হয়েছে তাঁর গাড়িতে। এবং আঙুল উঠেছে তৃণমূলের দিকে। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে ৬৬ নং বুথের কাছে পৌঁছে EVM এর কাছে এক মহিলাকে দেখে সন্দেহ হয় বিজেপি প্রার্থীর। পরিচয় জানতে চাইলে মহিলা জানান কোভিড ম্যানেজমেন্ট টিমের সদস্য। এর পরই গেরুয়া শিবিরের তরফ থেকে অভিযোগ করা হয়েছে বুথে গিয়ে হাতে নাতে ছাপ্পা ভোট দেওয়ার ঘটনা ধরে ফেলেছিলেন বলেই হামলা চালানো হয় লকেটের ওপর। ছোঁড়া হয় ইট পাটকেল। ভাঙচুর চলে তাঁর গাড়ির কাঁচেও।

যেমন গেরুয়া শিবিরের তরফ থেকে ঘটনার অভিযোগ উঠে্ছিল তৃণমূলের দিকে, তার পাশাপাশিই বিজেপি প্রার্থী ঘটনাস্থলের পুলিশই নিস্ক্রিয়তার অভিযোগও তুলেছে্ন। আরও কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে বলেই সূত্রের খবর। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছিল ৫ জনকে। তবে বিজেপি প্রার্থীর এই অভযোগ শুরু থেকেই একেবারেই মানতে নারাজ ছিল তৃণমূল। তৃণমূল প্রার্থী অসিত মজুমদার জানিয়েছেন যে কেন্দ্র নিয়ে এই ঘটনার কথা বলছে বিজেপি, বরাবর সেখানে শান্তিপুর্ন ভোট হয়ে আসছে। বিজেপি প্রার্থীরা ইচ্ছাকৃত ভাবে উত্তেজনা সৃষ্টি করেছে এলাকায়। ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই তিনি একটি ভিডিও পোস্ট করেন। যাতে স্পষ্ট দেখা গেছে উত্তেজনার পরিস্তিতির মধ্যেই, লকেটের গাড়ির ভেতর থেকেই ভাঙা হয়েছে তাঁর গাড়ির কাঁচ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন