ভ্যাকসিন নেওয়ার এক মাসের মাথায় করোনা পসিটিভ RSS প্রধান মোহন ভাগবত।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 ● LIVE
মোট আসন: 294
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/294
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/294
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভ্যাকসিন নেওয়ার এক মাসের মাথায় করোনা পসিটিভ RSS প্রধান মোহন ভাগবত। করোনার সেকেন্ড ওয়েভে বিধ্বস্ত গোটা দেশ। মারণ ভাইরাসের কামড় থেকে ছাড়া পাচ্ছেন না তারকা থেকে সাধারণ মানুষ। আর এবার সেই মারণ ভাইরাসের কবলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। করোনা পরীক্ষা করানোর পর গতকাল তাঁর রিপোর্ট পসিটিভ আসে।

আরও পড়ুনঃ বঙ্গের নির্বাচনী যুদ্ধে পাকিস্তান প্রসঙ্গ টেনে এনে বিপাকে বিজেপি প্রার্থী।

আপাতত নাগপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সূত্রের খবর আপাতত স্থিতিশীল রয়েছে সঙ্ঘ প্রধান ভাগবত। এই নিয়ে শুক্রবার আরএসএস-এর তরফে ট্যুইটে লেখা হয়েছে, ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক ডক্টর মোহন ভাগবতজির করোনা পজিটিভ ধরা পড়েছে দুপুরে। করোনাভাইরাসের সাধারণ উপসর্গগুলি তাঁর রয়েছে। নাগপুরের কিংওয়ে হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তাঁকে চিকিত্‍সা করা হচ্ছে।’ প্রসঙ্গত গত ৭ই মার্চ করোনার টীকা কোভ্যাকসিনের প্রথম ডোজটি নেন তিনি। সেদিনই তাঁর সঙ্গে আরএসএস-এর জেনারেল সেক্রেটারি সুরেশ ভাইয়াজি জোশীও করোনার প্রথম ডোজের টিকা নিয়েছিলেন।

নাগপুরের ক্যান্সার ইনস্টিটিউটে গিয়ে করোনার টিকা নিয়েছিলেন তাঁরা। এখনও তাঁদের দ্বিতীয় ডোজের টিকা নেওয়া বাকি। তার আগেই করোনা বাসা বাঁধল তাঁর শরীরে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪৫ হাজার ৩৮৪ জন। দেশে দৈনিক করোনা আক্রান্তে নয়া রেকর্ড। এই বৃদ্ধির জেরে করোনায় আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩২ লক্ষ ৫ হাজার ৯২৬। আমেরিকার পর ভারত এখন দ্বিতীয় দেশ যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পেরিয়েছে। বর্তমানে আমেরিকার থেকে ভারতে অনেক বেশি দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস। পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করেছে। গত বছরের তুলনায় এ বছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছে করোনা।

ভ্যাকসিন নেওয়ার এক মাসের মাথায় করোনা পসিটিভ RSS প্রধান মোহন ভাগবত। করোনার দ্বিতীয় ঢেউ দেশের দৈনিক মৃত্যুর সংখ্যাকেও বাড়িয়ে দিয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৯৪ জনের। এমন দাপুটে ইনিংস দেখে কার্যতই উদ্বিগ্ন দেশের চিকিৎসামহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত